ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ১০৮৭

২৪ ঘণ্টায় নতুন করে ৯৮০ জনের উপসর্গ শনাক্ত, নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ৮৪ জনের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৭:০৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৭:০৭:৫১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ১০৮৭ ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে। একই সময়ে নতুন করে ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ এবং ৮৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
 

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৯৮৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ জন।
 

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
 

একই সময়ে ল্যাব পরীক্ষায় ৮৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯ জনে।
 

বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৪৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৭৩ জন, রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে ৭৯, ময়মনসিংহে ৭৮, বরিশালে ৬০, খুলনায় ৪৪ এবং রংপুরে ১৫ জন মারা গেছে।
 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।