সংবাদ প্রকাশে ভুল স্বীকার ও সংশোধন, পাঠক-দর্শকের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি এবং সম্পাদকীয় সিদ্ধান্তে স্বচ্ছতা নিশ্চিত করে সংবাদমাধ্যমের নিজস্ব জবাবদিহি কাঠামো শক্তিশালী করার তাগিদ দিয়েছেন গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজনরা। সোমবার (২১ সেপ্টেম্বর) বরিশাল বিভাগীয় মতবিনিময় সভায় তারা বলেন, কার্যকর স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থা সংবাদমাধ্যমের পেশাগত মান, সম্পাদকীয় স্বাধীনতা ও জনআস্থা বাড়াতে ভূমিকা রাখতে পারে।
মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) আয়োজনে এবং বাংলাদেশে কানাডা হাইকমিশনের অর্থায়নে কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভের (সিএফএলআই) আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সংবাদমাধ্যমের জবাবদিহি, সম্পাদকীয় নীতিমালা, অভিযোগ নিষ্পত্তি, সাংবাদিকদের পেশাগত আচরণ ও জনআস্থা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বলেন, ভুল হলে তা স্বীকার ও সংশোধন, অভিযোগ পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী সংশোধনী বা ব্যাখ্যা প্রকাশের সুস্পষ্ট ব্যবস্থা থাকা প্রয়োজন।
তারা আরও বলেন, জাতীয় পর্যায়ে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো তৈরির ক্ষেত্রে ঢাকার বাইরের সংবাদমাধ্যমের বাস্তবতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সাংবাদিকদের সময়মতো বেতন, নিয়োগপত্র, আইনগত সুযোগ-সুবিধা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাকেও জবাবদিহির অংশ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
স্ব-নিয়ন্ত্রণে সংবাদমাধ্যমের জবাবদিহি জোরদারের তাগিদ
ভুল সংশোধন ও অভিযোগ নিষ্পত্তিতে কার্যকর কাঠামোর ওপর গুরুত্ব
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২১-০৯-২০২৬ ১০:১৭:৩৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-০৯-২০২৬ ১০:১৭:৫২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৬ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর