ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ইরানে গোপনে হামলা চালিয়েছিল আরব আমিরাত, দাবি রিপোর্টে পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা বন্ধ না হলে ভারতের অখণ্ডতা রক্ষা পাবে না: হেফাজত আমির ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বক্তব্য সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ: ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? পাকিস্তানে গাড়ি বোমা হামলায় তিন পুলিশ নিহত জনপ্রিয় নয়, বরং সঠিক সিদ্ধান্ত নিতে বিচারকদের আহ্বান আইনমন্ত্রীর পদত্যাগ করবেন না কিয়ার স্টারমার রাজধানীর বাজারে সবজির দামে আগুন: কেজি ১০০ ছাড়ালো বেশিরভাগ সবজি পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পর পুশইনের আশঙ্কা, পঞ্চগড়ের ১৮০ কিমি সীমান্তে বিজিবির সতর্কতা ২৬ দিন পর উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি, সৌদি জাহাজে এল কাঁচামাল কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র এক ইউনিটে ইরানকে গোপনে ভয়ংকর মারণাস্ত্র সরবরাহ করছে রাশিয়া? ইপিজেডের প্রাইমমুভার শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার বৈশ্বিক তেল সঙ্কটের কবলে আসিয়ান, সদস্য রাষ্ট্রগুলো বিপাকে সৌদি পৌঁছেছেন ৪৮৬০৫ জন বাংলাদেশি হজযাত্রী হান্টাভাইরাসে আতঙ্ক নয়, সতর্ক থাকার আহ্বান ডব্লিউএইচও’র ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল

বাংলাদেশকে বড় লক্ষ্য দিল পাকিস্তান

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৮:৪৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৮:৪৬:০৪ অপরাহ্ন
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল পাকিস্তান তাসকিন-লিটনদের উইকেট উদযাপন। ছবি: বিসিবি

সিরিজ হেরে যেন মিরপুর চিনলেন পাকিস্তানের ব্যাটাররা। টি-২০ সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করে ঝড়ো ব্যাটিং করেছে পাকিস্তান। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নতুন বলে পাওয়া শুরু কাজে লাগিয়ে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছে তারা। রান পেয়েছেন দলটির চার ব্যাটার। 



দ্বিতীয় ম্যাচে মিরপুরের কন্ডিশনে নতুন বলে ব্যাটিং করা কঠিন ছিল। বৃহস্পতিবার ওই শেরে বাংলা স্টেডিয়ামে নতুন বলে ঝড়ো ব্যাটিং করে পাকিস্তান। সাঈম আইয়ূব ও শাহিবজাদা ফারহান ওপেনিংয়ে ৮২ রান যোগ করেন। একাদশে ঢোকা বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ ১৫ বলে ২১ রান করা সাঈমকে ফিরিয়ে ওই জুটি ভাঙেন। 

 
 

এরপর শাহিবজাদাকেও সাজঘরে পাঠান নাসুম। ততক্ষণে ফখর জামানের জায়গায় একাদশে ঢোকা ব্যাটার ৪১ বলে খেলেছেন দলের পক্ষে সর্বাধিক ৬৩ রানের ইনিংস। তার ব্যাট থেকে ছয়টি চার ও পাঁচটি ছক্কার শট আসে। তিনি ১১.১ ওভারে ৯৩ রানে আউট হন।

 


ওই ভিত্তির ওপর দাড়িয়েই মূলত বড় সংগ্রহ পেয়েছে পাকিস্তান। তবে শেষ দিকে রান তুলতে কিছুটা কষ্টই হয়েছে তাদের। নতুবা রানটা দুইশ’ ছোঁয়াই হতে পারত। পাকিস্তানের হয়ে দারুণ ব্যাটিং করেছেন হাসান নওয়াজ। চারে নেমে তিনি ১৭ বলে ৩৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তার ব্যাট থেকে এক চার ও তিনটি ছক্কা আসে। 



প্রথম দুই ম্যাচে ব্যর্থ মোহাম্মদ নওয়াজও ব্যাট হাতে রান পেয়েছেন। স্লটে রান বাড়িয়ে নেওয়া এই ব্যাটার ১৬ বলে দুটি করে চার ও ছক্কায় ২৭ রান করেন।

বল হাতে কেবল নাসুম আহমেদ নির্ভার ছিলেন। তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। নতুন বলে রান আটকাতে ও উইকেট নিতে ব্যর্থ হওয়া পেসার তাসকিন আহমেদ স্লগে ৩ উইকেট পেলেও ৪ ওভারে দিয়েছেন ৩৮ রান। দ্বিতীয় ম্যাচে দারুণ বোলিং করা শরিফুল এদিন ৪ ওভারে ৩৯ রান দিয়ে নেন ১ উইকেট। স্পিনার শেখ মেহেদি সুবিধা করতে পারেননি। তিনি ৩ ওভারে ৩৬ রান খেয়েছেন। মিরাচ এক ওভারে দিয়েছেন ১৪ রান। সাইফউদ্দিন ৪ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেন নেন। 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাম সংকটের দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

হাম সংকটের দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী