ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ

আফগানিস্তানে ফের পাকিস্তানের হামলা, নিহত ৩

কুনার ও পাকতিকায় হামলা; আফগানিস্তান বলছে বেসামরিক নিহত, পাকিস্তানের দাবি ২৮ জঙ্গি নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৩:২৫:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৩:২৫:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৫ বার পঠিত
আফগানিস্তানে ফের পাকিস্তানের হামলা, নিহত ৩ ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। সোমবারের (২১ সেপ্টেম্বর) হামলায় কুনারের নুরগাল জেলায় একটি বাড়িতে একই পরিবারের তিন সদস্য নিহত হন। প্রায় তিন মাসের আপেক্ষিক শান্তির পর নতুন করে এই হামলায় দুই প্রতিবেশী দেশের উত্তেজনা আবারও বেড়েছে।

 

আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, নুরগাল জেলার একটি বাড়িতে হামলায় তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। হামলায় বাড়িটিও ধ্বংস হয়ে যায়। অন্যদিকে পাকতিকার বারমাল জেলায় দুটি স্থানে হামলা চালানো হয়। সেখানে একটি দোকান ও একটি পরিত্যক্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 

পাকিস্তানের সামরিক বাহিনী হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রকাশ্য কোনো মন্তব্য করেনি। তবে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন জঙ্গিদের অবস্থান লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, অভিযানে ২৮ জন জঙ্গি নিহত হয়েছেন। অন্যদিকে আফগান কর্তৃপক্ষ বেসামরিক নাগরিক নিহত ও আহত হওয়ার কথা জানিয়েছে। দুই পক্ষের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
 

দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই সীমান্ত ও নিরাপত্তা ইস্যুতে উত্তেজনা রয়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানে অবস্থানকারী সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালায় এবং কাবুল তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয় না। আফগান তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।
 

সোমবারের হামলার আগে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে কয়েকটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। শুক্রবার কোহাটে একটি পুলিশ স্থাপনের ভেতরের মসজিদে আত্মঘাতী হামলা ও পরবর্তী বন্দুকযুদ্ধে অন্তত ২১ জন নিহত হন। এর এক দিন পর হাঙ্গুতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ছয়জন পাকিস্তানি নিরাপত্তাকর্মী নিহত হন। এসব ঘটনার পর পাকিস্তান আফগানিস্তানে থাকা সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়।
 

চলতি বছর ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর জুনেও পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়। জুলাইয়ে আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছিল বলে ইসলামাবাদ দাবি করে। ফলে সীমান্তপারের হামলা-পাল্টা হামলার ঘটনায় দুই দেশের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।