ব্যক্তিগত সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা হন।
সংসদ সচিবালয় জানিয়েছে, এ সফরে চিফ হুইপের সঙ্গে তার স্ত্রী ও পুত্রও রয়েছেন। তারা সবাই মালয়েশিয়ান এয়ারলাইন্সের ‘এমএইচ-১০৩’ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরটি সম্পূর্ণ ব্যক্তিগত। সেখানে ব্যক্তিগত কাজ শেষে আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে নূরুল ইসলাম মনির। এরপর তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।