ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর

হেগে অভিবাসনবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ

আতশবাজি ও বিভিন্ন বস্তু নিক্ষেপের পর জলকামান ও কুকুর নিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৪:২৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৪:২৬:৪৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
হেগে অভিবাসনবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ ছবি সংগৃহীত

নেদারল্যান্ডসের হেগ শহরে অভিবাসনবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) কয়েকশ মানুষের অংশগ্রহণে মিছিলের পরিকল্পনা থাকলেও স্থানীয় কর্তৃপক্ষ তা নিষিদ্ধ করে। এরপরও বিক্ষোভকারীরা শহরের মালিভেল্ড এলাকায় জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে কয়েকজন পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করে পুলিশ।

পরে লাঠি, ঘোড়া ও প্রশিক্ষিত কুকুর নিয়ে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এ ঘটনায় ২৪ জনকে আটক করা হয়েছে বলে ডাচ পুলিশ জানিয়েছে। বিক্ষোভের আয়োজন করে ‘উই আর দ্য পিপল’ নামের সংগঠনটি। অভিবাসন ও আশ্রয়নীতি নিয়ে সরকারের নীতির প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।