ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কমেছে ভ্যাপসা গরম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৫৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১১:১১:১৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কমেছে ভ্যাপসা গরম সংগৃহীত ছবি

টানা কয়েকদিনের গরমে হাঁসফাঁস করা নগরবাসীর জন্য স্বস্তি নিয়ে এসেছে বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতের মুষলধারে বৃষ্টি। রাত ৪টার কিছু আগে ঢাকায় শুরু হয় বজ্রপাত ও বৃষ্টিপাত। মুহূর্তেই ঝোড়ো হাওয়া আর বিদ্যুৎ চমকের সঙ্গে বাড়তে থাকে বৃষ্টির তীব্রতা।
 

প্রথমে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাধ্যমে শুরু হলেও দ্রুতই সেটি রূপ নেয় ভারি বৃষ্টিতে। এসময় অনেকেই ঘুমিয়ে থাকলেও, বৃষ্টির শব্দ ও ঠাণ্ডা বাতাস নগরজীবনে এক ধরনের সতেজতা এনে দেয়। বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমে আসে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ হ্রাস পাওয়ায় ভ্যাপসা গরমের কষ্ট থেকে মুক্তি মেলে।
 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিতে পারে। আগামীতেও দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
 

গত কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের অধিকাংশ অঞ্চলে তীব্র গরম ও আর্দ্রতার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। রাতেও গরমের প্রকোপ কমছিল না। এই বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রাজধানীজুড়ে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।