ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

দুমকীতে তরুণীকে উত্ত্যক্ত ও ঘরে উঁকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা আটক

ভিজিএফের চাল দেওয়ার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাবের অভিযোগে স্থানীয়দের হাতে আটক হন পাংগাশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম বারেক।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ১০:৪২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ১০:৪২:২০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯ বার পঠিত
দুমকীতে তরুণীকে উত্ত্যক্ত ও ঘরে উঁকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা আটক ছবি: সংগৃহীত
পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বারেককে এক তরুণীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত এবং রাতে বসতঘরের পেছনে অনুপ্রবেশের অভিযোগে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
 
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে দক্ষিণ পাংগাশিয়া গ্রামের মানিক বয়াতির বাড়িতে এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন।
 
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পাংগাশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও টানা ছয়বার নির্বাচিত ইউপি সদস্য বারেক দীর্ঘদিন ধরে মানিক বয়াতির মেয়ে আয়েশাকে মোবাইল ফোনে সরকারি ভিজিএফের চালসহ বিভিন্ন বরাদ্দ দেয়ার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার রাতে তিনি তরুণীকে বাড়ির পেছনে ডেকে নেন এবং সেখানে অবস্থান করছিলেন বলে অভিযোগ পরিবারের।
 
পরিবারের সদস্যরা জানান, বাথরুমের পাশে সন্দেহজনক শব্দ পেয়ে টর্চলাইট ফেললে বারেক পালানোর চেষ্টা করেন। এ সময় দৌড়াতে গিয়ে তিনি টিনের বেড়া ও গর্তে পড়ে যান। পরে পরিবারের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে বসতঘরে আটকে রাখেন।
 
এদিকে, আটকের পর শিকল পরা অবস্থায় ইউপি সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
ওসি সেলিম উদ্দিন জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে, অভিযুক্ত ইউপি সদস্য পুলিশ হেফাজতে রয়েছেন, পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।