ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

বিএনপি বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে: বিরোধী দলীয় উপনেতা তাহের

উন্নয়ন বরাদ্দ না দেওয়া ও জনদুর্ভোগ নিয়ে সরকারকে কঠোর সমালোচনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ১০:৫৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ১০:৫৩:২১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৬০ বার পঠিত
বিএনপি বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে: বিরোধী দলীয় উপনেতা তাহের ছবি সংগৃহীত

বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, বিরোধী দলের সঙ্গে বর্তমান সরকার যে আচরণ করছে, তা আওয়ামী লীগ সরকারের সময়ও দেখা যায়নি। বিরোধী দলকে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে দাবি করে তিনি বলেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলেও বিএনপি এখন বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বৃহস্পতিবার ২৭ আগস্ট বিরোধী দলের ওয়াকআউটের পর আয়োজিত ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন জামায়াতের জ্যেষ্ঠ নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, দেশে সার ও বিদ্যুতের সংকট রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। এসব জনদুর্ভোগ নিয়ে সংসদে আলোচনা হবে বলে তারা আশা করেছিলেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়গুলো নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন বলে অভিযোগ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তাহের বলেন, শাহবাগের ফল হিসেবেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, বিষয়টি তার মনে রাখা উচিত।

গণভোটের প্রসঙ্গে তাহের বলেন, তারা সবাই গণভোটের পক্ষে ছিলেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও এর পক্ষে ছিলেন। কিন্তু বিএনপি এখন জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, দুর্বল ও মেরুদণ্ডহীন অন্তর্বর্তী সরকার বিএনপির চাপের কারণে গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে আয়োজন করেছিল। বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে দাবি করে ওয়াকআউটের কারণ ব্যাখ্যা করেন তিনি।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেন, বক্তব্যে তাদের তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে। এ নিয়ে আপত্তি, হইচই ও হট্টগোলে সংসদের কার্যক্রমে কিছু সময়ের জন্য অচলাবস্থা তৈরি হয়। পরে বিরোধী দলের আপত্তির পর স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহারের কথা জানালেও পরিস্থিতি সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।