ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

চীন সফরে গেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে আন্তর্জাতিক আয়োজন ও আলোচনায় অংশ নেবেন তিনি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ১০:০৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ১০:০৬:২৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১২ বার পঠিত
চীন সফরে গেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ছবি—সংগৃহীত

চীন সরকারের আমন্ত্রণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক আয়োজন ও আলোচনায় অংশ নিতে তিন দিনের সফরে চীন গেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

 

মঙ্গলবার ২৫ আগস্ট রাতে চায়না সাউদার্নের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হন তিনি। রাত সাড়ে ১১টার দিকে তার ফ্লাইটটি ঢাকা ছাড়ে।
 

সফরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের আয়োজন ও আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে মাহদী আমিনের। চীন সরকারের আমন্ত্রণেই তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
 

ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে মাহদী আমিনকে আনুষ্ঠানিক বিদায় ও শুভেচ্ছা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
 

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া। এছাড়া চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিংও উপস্থিত ছিলেন।
 

তিন দিনের সফর শেষে মাহদী আমিনের দেশে ফেরার কথা রয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।