ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরিয়ার সাবেক গ্র্যান্ড মুফতী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত

হত্যা ও সহিংসতায় ধর্মীয় বৈধতা দেওয়ার অভিযোগে বাশার সরকারের আমলের প্রভাবশালী মুফতিকে সাজা দিয়েছে দামেস্কের আদালত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ১০:৪৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ১০:৪৩:৪০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৭ বার পঠিত
সিরিয়ার সাবেক গ্র্যান্ড মুফতী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছবি সংগৃহীত
গণহত্যাকারী বাশার আল-আসাদের শাসনামলে সিরিয়ার গ্র্যান্ড মুফতী হিসেবে দায়িত্ব পালন করা আহমাদ বদরুদ্দিন হাসুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
 
সোমবার (২৪ আগস্ট) হত্যা ও সহিংসতায় উসকানি, এসব কর্মকাণ্ডে ধর্মীয় বৈধতা প্রদান এবং পদমর্যাদার অপব্যবহারসহ গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করে দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত তাকে এ সাজা দেয়।
 
আহমাদ বদরুদ্দিন হাসুন ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত বাশার সরকারের নিয়োগপ্রাপ্ত গ্র্যান্ড মুফতী ছিলেন। ২০২৫ সালের মার্চে দামেস্ক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর এক মাস আগে তিনি আত্মগোপন থেকে বেরিয়ে এসেছিলেন। গত ২৫ জুন তার বিচার শুরু হয়।
 
আদালত বিভিন্ন অভিযোগে তাকে পৃথক মেয়াদের কারাদণ্ড দেয়। হত্যায় উসকানির অভিযোগে তাকে ২০ বছর এবং হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধে আরও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি কয়েকজন ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
 
বিচারক ফখরুদ্দীন আল-আরিয়ান বলেন, বাশার আল-আসাদের শাসনামলে হাসুন ও তার নেতৃত্বাধীন ব্যক্তিরা সরকারি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সামরিক ও নিরাপত্তা বাহিনীর লুটপাট ও গণহত্যামূলক কর্মকাণ্ডে ধর্মীয় বৈধতার আবরণ দিতে ব্যবহার করেছিলেন।
 
আদালতের ভাষ্য অনুযায়ী, বেসামরিক এলাকায় হামলায় ব্যবহৃত ব্যারেল বোমার ব্যবহারকেও হাসুনের বিভিন্ন ধর্মীয় বক্তব্যের মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছিল। এসব হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির ঘটনা ঘটে।
 
আদালত আরও জানায়, হাসুন তার ধর্মীয় বক্তৃতায় সিরিয়ার সামরিক কর্মকর্তা ও সেনাসদস্যদের বাশারবিরোধীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে পূর্ব আলেপ্পোর বেসামরিক বাসিন্দাদের নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার আহ্বানও দিয়েছিলেন তিনি।
 
এছাড়া যেসব এলাকা থেকে বাশারবিরোধী প্রতিরোধ গড়ে উঠেছিল, সেসব এলাকা ‘ধ্বংস ও নিশ্চিহ্ন’ করার আহ্বান জানানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ইদলিবের জনগণকে হত্যা ও বাস্তুচ্যুত করার হুমকি দেওয়ার অভিযোগও আদালতে উঠে আসে।
 
আদালত জানিয়েছে, সংঘটিত অপরাধের গুরুতরতার কারণে হাসুন কোনো সাধারণ বা বিশেষ ক্ষমার আওতায় আসবেন না। তার অর্থ-সম্পদ ও সম্পত্তি রাষ্ট্র বাজেয়াপ্ত করবে এবং সেগুলো সরকারি কোষাগারের স্বার্থে ব্যবহার করা হবে।
 
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আস’আদ আশ-শাইবানি এ রায়কে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জনগণের অধিকার রক্ষা করা একটি পবিত্র দায়িত্ব, যা স্বাধীনতার প্রথম আহ্বানের সঙ্গে শুরু হয়েছিল এবং যার প্রতিধ্বনি এখনো মিলিয়ে যায়নি।
 
হাসুনের বিরুদ্ধে এ রায় এমন এক সময়ে এলো, যখন এর কয়েক সপ্তাহ আগে গণহত্যাকারী বাশার আল-আসাদ, তার ভাই মাহের আল-আসাদ এবং আরও পাঁচ নিরাপত্তা কর্মকর্তাকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
 
এছাড়া বাশার আল-আসাদের দুই চাচাতো ভাই আতিফ নাজিব ও ওয়াসিম আল-আসাদকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের বিচার আদালতে উপস্থিত অবস্থায় অনুষ্ঠিত হয়।
 
সূত্র : আল জাজিরা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।