ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধান বিচারপতির

বিচার বিভাগের কার্যক্রম ও উন্নয়ন উদ্যোগ নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ১০:৫১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ১০:৫১:২৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৭ বার পঠিত
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধান বিচারপতির ছবি সংগৃহীত

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার ২৪ আগস্ট বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় সুপ্রিম কোর্টের কার্যক্রমসহ বিচার বিভাগের বর্তমান পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি এর উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়েও রাষ্ট্রপতিকে জানান তিনি।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচার বিভাগের কার্যক্রম আরও কার্যকর ও উন্নত করার লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলোর বিভিন্ন দিক রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

উল্লেখ্য, চলতি মাসের ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরদিন ২২ আগস্ট বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ২৩ আগস্ট থেকে রাষ্ট্রপতি হিসেবে দাফতরিক কার্যক্রম শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।