ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে গরুবাহী ট্রাক গাছের সঙ্গে ধাক্কায় ব্যাপারী নিহত, আহত ৩

সীতাকুণ্ডে দুর্ঘটনায় ১৮ গরুর ৬টি মারা গেছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:০১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:০১:২৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৪ বার পঠিত
চট্টগ্রামে গরুবাহী ট্রাক গাছের সঙ্গে ধাক্কায় ব্যাপারী নিহত, আহত ৩ ছবি সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে গরুবাহী ট্রাকের ধাক্কায় আব্দুস সালাম নামে এক গরুর ব্যাপারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা ১৮টি গরুর মধ্যে ছয়টি মারা গেছে।
 

সোমবার ২৪ আগস্ট বিকেল ৪টার দিকে উপজেলার শেখপাড়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুস সালাম কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা।
 

স্থানীয়রা জানান, গরুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা আব্দুস সালাম ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় ট্রাকচালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
 

দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে।
 

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবছার জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত আব্দুস সালামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।