ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে

খুলনায় ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২১৫

হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, শয্যা সংকটে ডেঙ্গু চিকিৎসা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৩:২৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৩:২৭:০৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৬ বার পঠিত
খুলনায় ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২১৫ ছবি: সংগৃহীত

খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬০৪ জনে। তবে এই সময়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১৬ জন।
 

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশারফ হোসেন জানান, নতুন ভর্তি হওয়া ২১৫ জনের মধ্যে ১৮১ জন সরকারি হাসপাতালে এবং ৩৪ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। চলতি বছরে আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৯৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে প্রায় ৫৭০ জনের বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন।
 

জেলাভিত্তিক হিসাবে খুলনা জেলায় ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। এ জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে ২৩১ জন হাসপাতালে চিকিৎসাধীন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একাই ১৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এছাড়া বাগেরহাটে ১০৪ জন, যশোরে ৪৫ জন, ঝিনাইদহে ১২ জন এবং সাতক্ষীরায় ৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্য জেলাতেও ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি আছেন।
 

সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান জানান, প্রতিদিন যে সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে আসছেন, সে তুলনায় পর্যাপ্ত শয্যা নেই। পরিস্থিতির কারণে রোগীদের বারান্দায় রাখার সুযোগও থাকছে না।
 

এদিকে খুলনার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, অনেক হাসপাতালেই শয্যা সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত বেড না থাকায় নতুন করে আসা ডেঙ্গু রোগীদের ভর্তি করাতে চিকিৎসকদের সমস্যায় পড়তে হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।