ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে

হামিদুরের বক্তব্যকে ‘মিথ্যাচার’ বললেন রাশেদ খান

জামায়াত ও এনসিপির বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৩:০৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৩:০৬:১১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৩ বার পঠিত
হামিদুরের বক্তব্যকে ‘মিথ্যাচার’ বললেন রাশেদ খান সংগৃহীত ছবি
 

জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের বক্তব্যকে ‘জঘন্য মিথ্যাচার’ বলে আখ্যা দিয়েছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমালোচনা করে তিনি দাবি করেছেন, জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়ার পর দলটি ‘গুজব, মিথ্যা ও প্রোপাগান্ডা’ ছড়ানোর একই কৌশল অনুসরণ করছে।
 

সোমবার ২৪ আগস্ট নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান এসব মন্তব্য করেন। পোস্টে তিনি দাবি করেন, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছেন বলে বক্তব্য দিয়েছেন। এ সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও ওই বক্তব্যের বিষয়ে কেউ আপত্তি জানাননি বলে মন্তব্য করেন তিনি।
 

রাশেদ খান জামায়াত নেতাদের বিরুদ্ধে আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তোলেন। ধর্মীয় পরিচয় ও ভাষার প্রসঙ্গ টেনে তিনি জামায়াত নেতাদের বক্তব্যের সমালোচনা করেন এবং প্রশ্ন তোলেন, ধর্মীয় শব্দ ব্যবহার করে মিথ্যা তথ্য উপস্থাপন করা কীভাবে গ্রহণযোগ্য হতে পারে।
 

এনসিপির সমালোচনা করে রাশেদ খান বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা দলটি জামায়াত নেতৃত্বাধীন জোটে গিয়ে একই ধরনের মিথ্যাচার শিখেছে। তার দাবি, এনসিপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা বললেও দলটির বক্তব্যেও অপতথ্য রয়েছে।
 

জামায়াত ও এনসিপির কর্মকাণ্ড নিয়ে মানুষের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে বলেও দাবি করেন রাশেদ খান। তিনি বলেন, আত্মবিশ্বাসের সঙ্গে গুজব, মিথ্যা ও প্রোপাগান্ডা প্রচারের ক্ষেত্রে দল দুটি ইতোমধ্যে ‘চ্যাম্পিয়ন’ হয়েছে বলে মানুষ মন্তব্য করতে শুরু করেছে।
 

সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়নের পাশাপাশি বিরোধী দলগুলো গত ছয় মাসে কী ধরনের গুজব, প্রোপাগান্ডা ও ঘৃণামূলক বক্তব্য ছড়িয়েছে, সেটিও মূল্যায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেন রাশেদ খান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।