ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে

সরকারের ব্যর্থতায় সংসদের বাইরে গণতান্ত্রিক আন্দোলনের ঘোষণা নাহিদের

১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে লংমার্চে অংশ নেবে বলে জানান এনসিপি আহ্বায়ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০১:২১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০১:৪২:২১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৭ বার পঠিত
সরকারের ব্যর্থতায় সংসদের বাইরে গণতান্ত্রিক আন্দোলনের ঘোষণা নাহিদের ছবি সংগৃহিত
রোববার (২৩ আগস্ট) রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকারের ব্যর্থতার কারণে সংসদের বাইরে গণতান্ত্রিক আন্দোলনের প্রয়োজন রয়েছে। একই সঙ্গে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে লংমার্চে অংশ নেবে বলেও জানান তিনি। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি ও চলমান কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

পরে নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে লংমার্চে অংশ নেবে। গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন দাবি করে তিনি আশা প্রকাশ করেন, তারাও লংমার্চে অংশ নেবেন। সরকারের সমালোচনা করে তিনি বলেন, চাঁদাবাজি, গ্যাস ও বিদ্যুতের সংকট এবং কৃষকদের সার না পাওয়ার কারণে ব্যবসা ও সাধারণ মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ব্যর্থতা স্বীকার না করে সরকার ১৮০ দিনের সাফল্য তুলে ধরছে, যা তার ভাষায় প্রতারণার শামিল। এজন্য সরকারের ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, সরকারের প্রতি জনআস্থা তলানিতে ঠেকেছে এবং বিপ্লব পরবর্তী সময়ের তুলনায় কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ১৮০ দিন অব্যবস্থাপনায় পূর্ণ ছিল দাবি করে তিনি বলেন, অধিকাংশ মন্ত্রী ব্যর্থ এবং সরকারের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। প্রয়োজনে বিরোধী দল সরকারকে নীতিগত সহায়তা দেবে বলেও জানান তিনি। এ সময় আওয়ামী লীগকে প্রেস ব্রিফিংয়ের সুযোগ দেওয়ায় ভারত সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

বর্তমান সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ছয় মাসে সরকার কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি এবং নজিরবিহীনভাবে দলীয়করণ করেছে। জুলাই সনদ, গণভোট ও বিএনপির ৩১ দফার কোনোটিই সরকার মানছে না বলেও অভিযোগ করেন তিনি। এসব কারণে সংসদের বাইরে গণতান্ত্রিক আন্দোলনের প্রয়োজন রয়েছে বলে জানান নাহিদ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।