ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পাওয়ার দাবি ইরানের

আঞ্চলিক নিরাপত্তা বলয় গড়ে তোলার আহ্বানকে ‘তেহরানের বিজয়’ হিসেবে দেখছেন ইরানি কর্মকর্তারা; সৌদি-তুরস্কের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১০:৫৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১০:৫৪:৫১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১১ বার পঠিত
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পাওয়ার দাবি ইরানের ছবি সংগৃহীত
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির পার্লামেন্টের সংবাদ সংস্থার প্রধান মেহদি রহিমি জানিয়েছেন, এ বিষয়ে তেহরান বর্তমানে পর্যালোচনা করছে।
 
লেবানন ভিত্তিক সংবাদ সংস্থা আল-মায়াদিনকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরান মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে এবং বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
 
মেহদি রহিমি আরও বলেন, অঞ্চলের দেশগুলো এখন একটি আঞ্চলিক নিরাপত্তা বলয়ের সন্ধান করছে। তার মতে, এটি ইরানের জন্য একটি বিজয়। কারণ তেহরান দীর্ঘদিন ধরেই এমন একটি আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থার আহ্বান জানিয়ে আসছে।
 
তিনি বলেন, আমেরিকানরা বুঝতে পেরেছে যে ইরানের বিরুদ্ধে সামরিক পথ কোনো ফল দেবে না। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক যুদ্ধে যারা সহযোগিতা করবে, তাদের মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
 
তবে এখন পর্যন্ত সৌদি আরব, তুরস্ক বা পাকিস্তানের পক্ষ থেকে ইরানকে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
 
সূত্র : আল-মায়াদিন

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।