ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস

সরকারি সেবায় কত ঘুষ? চিত্র দেখাতে চালু হলো ‘ঘুষসাইট’

পরিচয় গোপন রেখে অভিযোগ জানানোর সুযোগ, আট বিভাগে পৌনে তিন কোটি টাকার ঘুষের তথ্য নথিভুক্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১০:১৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১০:১৮:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১০ বার পঠিত
সরকারি সেবায় কত ঘুষ? চিত্র দেখাতে চালু হলো ‘ঘুষসাইট’ ছবি - এআই জেনারেটেড

সরকারি প্রতিষ্ঠানগুলোতে সেবা নিতে গিয়ে ঘুষের মুখোমুখি হওয়ার বাস্তব চিত্র তুলে ধরতে ‘ঘুষসাইট’ (ghush.site) নামে একটি নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছেন বাংলাদেশের দুই তরুণ উদ্যোক্তা। নাগরিকেরা যাতে নিজেদের নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রেখে বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়ম ও অনানুষ্ঠানিক অর্থ দাবির বিবরণ জমা দিতে পারেন, সেই সুবিধা নিয়ে ২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করে।

প্ল্যাটফর্মটির অন্যতম উদ্যোক্তা সাইফ কবীর জানান, দেশে সরকারি সেবার ক্ষেত্রে অবৈধ লেনদেনের ব্যাপকতা থাকলেও এর সুনির্দিষ্ট বা কেন্দ্রীভূত কোনো উপাত্ত বা পরিসংখ্যান নেই। সেবাগ্রহীতারা যাতে যেকোনো দপ্তরে যাওয়ার আগেই সেখানকার লেনদেনের পরিস্থিতি সম্পর্কে একটি আগাম ধারণা পেতে পারেন, সেই উদ্দেশ্যে এই উন্মুক্ত তথ্যভাণ্ডার তৈরি করা হয়েছে। ভারতে প্রচলিত একটি অনুরূপ উদ্যোগ থেকে উদ্বুদ্ধ হয়ে সাইফ কবীর ও তাঁর বন্ধু শাহেদ শরীফ যৌথভাবে এই সাইটটি তৈরি করেন। এটি মূলত কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কর্মকর্তাকে অভিযুক্ত করার আইনি মাধ্যম নয়, বরং জনসেবা খাতের সার্বিক চিত্র ফুটিয়ে তোলার একটি নাগরিকে উদ্যোগ।

ওয়েবসাইটটির প্রকাশিত সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের আটটি বিভাগে এ পর্যন্ত প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকার ঘুষ দাবির বিপরীতে ৪৫৮টি অভিযোগ নিবন্ধিত হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৫৪টি অনিয়মের তথ্য উঠেছে এসেছে। অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে ৯৮টি, সিলেটে ২৪টি, রাজশাহী ও খুলনায় ২২টি করে, ময়মনসিংহে ১৬টি, রংপুরে ১৫টি এবং বরিশালে ৭টি অভিযোগ জমা পড়েছে। তবে উদ্যোক্তারা স্পষ্ট করেছেন যে, এগুলো সরাসরি ব্যবহারকারীদের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে প্রদর্শিত এবং এগুলো আদালত বা সংস্থার মতো যাচাইকৃত নয়।

এই সিস্টেমে তথ্য জমা দেওয়ার প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হয়। ব্যবহারকারীকে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, সেবার ধরন, এলাকা, দাবিকৃত অর্থের পরিমাণ ও সেবার চূড়ান্ত ফলাফলের বিবরণ দিতে হয়। এরপর একটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) অ্যালগরিদম ব্যবহারকারীর নাম, ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র বা অন্য যেকোনো ব্যক্তিগত পরিচয়সূচক তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলে তা সবার জন্য উন্মুক্ত করে। পুরো প্ল্যাটফর্মটি উদ্যোক্তাদের ব্যক্তিগত অর্থায়ন এবং ব্যবহারকারীদের স্বেচ্ছায় দেওয়া অনুদানে পরিচালিত হচ্ছে, যেখানে যেকোনো ব্যক্তি বিভাগ বা দপ্তরের নাম লিখে অনুসন্ধান করতে পারবেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-২০

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।