হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিটের দুই অপশন, কাজের পার্থক্য জানুন
‘Delete for me’ ও ‘Delete for everyone’ এর ব্যবহার এবং সুবিধা আলাদা
- আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৭:২৭:৩৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৭:২৯:৩৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩১ বার পঠিত
প্রতীকী ছবি- ( সংগৃহীত)
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে পাঠানো কোনো মেসেজ মুছে ফেলার জন্য রয়েছে দুটি সুবিধা—‘Delete for me’ এবং ‘Delete for everyone’। প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারীরা এই দুটি অপশন কাজে লাগিয়ে নিজেদের চ্যাট থেকে কিংবা সবার চ্যাট থেকে পাঠানো মেসেজ সরিয়ে ফেলতে পারেন। তবে অপশন দুটির কাজ আলাদা। তাই মেসেজ মুছে ফেলার আগে কোনটি ব্যবহার করা হচ্ছে, তা জানা জরুরি।
‘Delete for me’ অপশন ব্যবহার করলে নির্বাচিত মেসেজটি শুধু নিজের চ্যাট থেকে মুছে যায়। অর্থাৎ, যাকে মেসেজ পাঠানো হয়েছে, তার ইনবক্সে সেটি আগের মতোই দেখা যাবে। অন্যদিকে, ‘Delete for everyone’ অপশনের মাধ্যমে নিজের পাশাপাশি অপর প্রাপকের চ্যাট থেকেও পাঠানো মেসেজ মুছে ফেলা যায়।
মেসেজ মুছতে প্রথমে সংশ্লিষ্ট চ্যাট খুলে নির্দিষ্ট মেসেজটি কিছুক্ষণ চেপে ধরতে হবে। এরপর ডিলিট আইকনে চাপ দিলে ‘Delete for me’ ও ‘Delete for everyone’ অপশন দেখা যাবে। প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি নির্বাচন করলেই মেসেজ মুছে যাবে। ভুল করে পাঠানো মেসেজ মুছে ফেলতে চাইলে দ্রুত প্রয়োজনীয় অপশনটি ব্যবহার করা ভালো।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।