ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে কৃষক নিহত, পালিয়েছে অভিযুক্তরা
কোটচাঁদপুরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু
- আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১১:৩৩:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১১:৩৩:৫৩ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৮৯ বার পঠিত
ছবি সংগৃহীত
ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তবিবার হোসেন নামে ৪৫ বছর বয়সী এক কৃষক নিহত হয়েছেন। রোববার ২৩ আগস্ট সকাল ৭টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের নবিছদ্দিন মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তবিবার হোসেনের সঙ্গে তার চাচাতো ভাই শাকিলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল উত্তেজিত হয়ে ধারালো দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে তবিবার হোসেনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তবিবার হোসেনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসি আরও জানান, ঘটনার পর অভিযুক্ত চাচাতো ভাই শাকিল ও ভাতিজা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।