ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

ট্রাম্প প্রতিরোধ গোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছেন, দাবি গালিবাফের

ইসলামাবাদ সমঝোতায় ওয়াশিংটন অবস্থান বদলেছে বলে দাবি ইরানের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০১:৩৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০১:৩৪:০০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৩ বার পঠিত
ট্রাম্প প্রতিরোধ গোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছেন, দাবি গালিবাফের মার্কিন প্রে সিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে কার্যত স্বীকৃতি দিয়েছেন বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারকের মাধ্যমে ট্রাম্প ইরানের প্রতিরোধ ফ্রন্টকে মেনে নিয়েছেন।
 

মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গোষ্ঠী বা অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স বলতে ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকের বিভিন্ন মিলিশিয়া ও পপুলার মোবিলাইজেশন ফোর্সেসকে বোঝানো হয়।
 

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, আলোচনার শুরুতে ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি, প্রতিরোধ ফ্রন্ট এবং হরমুজ প্রণালি নিয়ে তেহরানের অবস্থান পরিবর্তনের দাবি জানিয়েছিলেন। তবে পরে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া আলোচনায় যুক্তরাষ্ট্র এসব অবস্থান থেকে সরে আসে বলে দাবি করেন তিনি।
 

গালিবাফের ভাষ্য অনুযায়ী, ইসলামাবাদ সমঝোতার অংশ হিসেবে ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানান এবং এর বিনিময়ে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ প্রত্যাহারের কথা বলেন। এ বক্তব্য প্রত্যাহারের জন্য ইরানের আলোচকদের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
 

গালিবাফ দাবি করেন, ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের ওই অংশ প্রত্যাহারের জন্য তাকে সতর্ক করার ৫৮ মিনিট পর পোস্টটির দ্বিতীয় অংশ সরিয়ে নেওয়া হয়।
 

পরে ইসরাইল বৈরুতের দাহিয়েহ এলাকায় হামলা চালানোর পর ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করে বলে জানান গালিবাফ। তিনি সতর্ক করে বলেন, ইসরাইল আবার হামলা চালালে ইরান পালটা জবাব দেবে এবং প্রয়োজনে পুরো অঞ্চলে হামলা চালানো হতে পারে।
 

ইরানের পার্লামেন্টের স্পিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে যুদ্ধক্ষেত্রের কূটনীতি হিসেবে উল্লেখ করেন। তার দাবি, পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনার সময় হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত আগের অবস্থান থেকে সরে এসেছিল।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।