ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

কিশোরগঞ্জে রোববার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের সম্মানি ভাতা কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ১০:১৯:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ১০:২১:৩৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫০ বার পঠিত
কিশোরগঞ্জে রোববার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি—সংগৃহীত

আগামীকাল রোববার ১৬ আগস্ট কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি প্রথমবারের মতো ঢাকার বাইরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন। পাশাপাশি মাছের পোনা অবমুক্তকরণ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানি ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
 

রোববার সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাটে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। পরে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
 

বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের মাসিক সম্মানি ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
 

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, জেলার ছয়টি সংসদীয় আসনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সফর নতুন গতি আনবে।

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, জেলার হাওর ও বাঁওড় এলাকায় ব্যাপক মাছ চাষ হয়। মাছ চাষের সঙ্গে যুক্তদের উৎসাহিত করতেই প্রধানমন্ত্রীর এ সফর গুরুত্বপূর্ণ।
 

কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে এবং তাঁর সফর কৃষকদের উন্নয়নে সহায়ক হবে।
 

সফর সফল করতে বিভিন্ন ভেন্যু পরিদর্শনসহ প্রস্তুতি তদারক করছেন প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতারা। পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং দলীয় নেতাকর্মীরা সমন্বিতভাবে সফরের প্রস্তুতি সম্পন্ন করছেন।

কর্মসূচি শেষে রোববার সন্ধ্যায় সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।