ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

চাঁদপুরে নকল শিশু খাদ্যসহ শতাধিক পণ্য জব্দ, কারাদণ্ড

নামীদামি ব্র্যান্ডের পণ্য নকল করে বাজারজাতের অভিযোগে গুদামের স্বত্বাধিকারীকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৯:৫৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৯:৫৪:০১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫ বার পঠিত
চাঁদপুরে নকল শিশু খাদ্যসহ শতাধিক পণ্য জব্দ, কারাদণ্ড ছবি সংগৃহীত

চাঁদপুর শহরের একটি গুদামে অভিযান চালিয়ে শিশু খাদ্যসহ শতাধিক নকল খাদ্যপণ্য জব্দ করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই। নামীদামি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য নকল করে বাজারজাত করার অভিযোগে গুদামের স্বত্বাধিকারী মো. শুক্কুরকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের ওয়ারলেস মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিপরীতে একটি দোকানের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে ‘আল মদিনা ফুড প্রোডাক্ট’ নামের অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের গুদাম থেকে বিপুল পরিমাণ নকল খাদ্যপণ্য উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারীরা জানান, গুদামে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের পণ্য নকল করে সংরক্ষণ ও বাজারজাত করা হচ্ছিল। উদ্ধার করা পণ্যের মধ্যে শিশু খাদ্যও ছিল। অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া এসব খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল বলে অভিযানে উঠে আসে।

গুদামে বিপুল পরিমাণ নকল খাদ্যপণ্য দেখে বিস্ময় প্রকাশ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা বিজয়। তিনি বলেন, অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা ভোক্তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশু খাদ্য নকল করে বাজারজাত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের অভিযান অব্যাহত থাকবে। অনুমোদনহীনভাবে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পরে নকল খাদ্যপণ্য সংরক্ষণ ও বাজারজাত করার অভিযোগে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. শুক্কুরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অভিযানে বিএসটিআই কুমিল্লা অঞ্চলের কর্মকর্তা লুৎফুর রহমানসহ পুলিশের একটি দল সার্বিকভাবে সহযোগিতা করে। জেলা প্রশাসন ও বিএসটিআই জানিয়েছে, ভেজাল ও নকল খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 
 

 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।