ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ডিজেল রফতানি বন্ধের আশঙ্কা, প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র ডিজেল রফতানি বন্ধ করলে নিজস্ব মজুত ব্যবহারের প্রস্তুতি যুক্তরাজ্যের; দেশটিতে ডিজেলের দামও রেকর্ড উচ্চতায়
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ১০:০৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ১০:০৮:৪৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১ বার পঠিত
যুক্তরাষ্ট্রের ডিজেল রফতানি বন্ধের আশঙ্কা, প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র সম্ভাব্যভাবে ডিজেল রফতানি বন্ধ করে দিলে তা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার পাশাপাশি প্রয়োজন হলে দেশের নিজস্ব জ্বালানি মজুত ব্যবহারের পরিকল্পনাও করা হচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ চ্যান্সেলর জন হিলি। খবর বিবিসির।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জন হিলি বলেন, যুক্তরাষ্ট্র ডিজেল রফতানি বন্ধ করলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যুক্তরাজ্যের নিজস্ব মজুত রয়েছে। প্রয়োজনে সেই মজুত ব্যবহারের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

এদিকে যুক্তরাজ্যে ডিজেলের দাম নতুন রেকর্ড গড়েছে। সোমবার দেশটিতে ডিজেলের গড় দাম প্রতি লিটারে ১৯৯ দশমিক ৩৩ পেন্সে পৌঁছায়। এর আগে ২০২২ সালের জুনে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর ডিজেলের দাম প্রতি লিটারে ১৯৯ দশমিক ০৯ পেন্সে উঠেছিল। নতুন দাম সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

শুধু ডিজেল নয়, যুক্তরাজ্যে পেট্রলের দামও বাড়ছে। বর্তমানে দেশটিতে প্রতি লিটার পেট্রলের গড় দাম ১৭৪ দশমিক ২৩ পেন্সে দাঁড়িয়েছে।

বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির পেছনে বিভিন্ন ভূরাজনৈতিক সংঘাতের কারণে সরবরাহব্যবস্থায় তৈরি হওয়া চাপকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ডিজেল রফতানি নিষিদ্ধ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে তার প্রশাসন। মার্কিন বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে দেশীয় ভোক্তাদের জন্য জ্বালানির দাম কমানোর প্রচেষ্টার অংশ হিসেবেই এমন পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।