ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টা, ‘কব্জিকাটা’ গ্রুপের আরও ৪ সদস্য আটক

দেশীয় অস্ত্রসহ চারজনকে আটকের পর এ ঘটনায় গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ১০:১৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ১০:১৮:০৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৬ বার পঠিত
শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টা, ‘কব্জিকাটা’ গ্রুপের আরও ৪ সদস্য আটক ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টার ঘটনায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের আরও চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আগে গ্রেফতার ছয়জনসহ এখন পর্যন্ত মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার সবাই ‘কব্জিকাটা’ গ্রুপের সদস্য।

গত শনিবার শেখেরটেকে একটি বাড়ি দখলের চেষ্টা চালানোর অভিযোগ ওঠে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। ওই ঘটনার পর পুলিশের অভিযানের অংশ হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে আদাবরের নবোদয় হাউজিং-সংলগ্ন কাঁচাবাজারের কালভার্ট এলাকা থেকে চারজনকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক চারজন ‘কব্জিকাটা’ গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য। তারা ওই এলাকায় একসঙ্গে অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন সেখান থেকে পালিয়ে যায়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, পুলিশের অভিযানের সময় আটক ব্যক্তিরা চাপাতি দিয়ে হামলার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে বডিগার্ডের শটগান থেকে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এতে দুজন আহত হন। পরে চারজনকে গ্রেফতার করা হয়।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রম চলছে। এসব গ্যাংয়ের কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নানা ধরনের ভোগান্তি তৈরি হয়েছে।

এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, ওই এলাকায় চাঁদাবাজি, মাদক বিক্রি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িত।

পুলিশ জানিয়েছে, শুধু অভিযান ও গ্রেফতারের মাধ্যমে কিশোর অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।