ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

হোয়াটসঅ্যাপে ভুলবশত মুছে যাওয়া বার্তা ও ছবি ফিরিয়ে আনার সহজ উপায়

নিয়মিত ব্যাকআপ থাকলে সহজে রিস্টোর সম্ভব, ডেটা হারানোর ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ১১:৫২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ১১:৫২:৫৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫৪ বার পঠিত
হোয়াটসঅ্যাপে ভুলবশত মুছে যাওয়া বার্তা ও ছবি ফিরিয়ে আনার সহজ উপায় ছবি: সংগৃহীত
হোয়াটসঅ্যাপে প্রয়োজনীয় বার্তা, ছবি, ভিডিও কিংবা গুরুত্বপূর্ণ নথি ভুল করে মুছে গেলে অনেক সময় বিপাকে পড়তে হয়। কারণ, একবার মুছে ফেলা তথ্য পুনরুদ্ধার করা সবসময় সহজ নয়। তবে আগে থেকে ব্যাকআপ চালু থাকলে কিছু ক্ষেত্রে হারিয়ে যাওয়া তথ্য ফিরিয়ে আনার সুযোগ থাকে।
 
তবে ব্যাকআপে সর্বশেষ নির্ধারিত সময় পর্যন্ত সংরক্ষিত তথ্যই পাওয়া যায়। যেমন, সর্বশেষ ব্যাকআপ যদি শনিবার নেয়া হয়ে থাকে, এরপর সোমবার কোনো ছবি বা বার্তা মুছে গেলে সেটি ওই ব্যাকআপে থাকার কথা নয়। তাই তথ্য পুনরুদ্ধারের চেষ্টা করার আগে হোয়াটসঅ্যাপে সর্বশেষ ব্যাকআপ কখন নেয়া হয়েছে, তা দেখে নেয়া জরুরি। কিছু ক্ষেত্রে ফোনের স্টোরেজে থাকা স্থানীয় ব্যাকআপ থেকেও পুরোনো তথ্য ফেরানো সম্ভব।
 
ব্যাকআপ থেকে বার্তা ও ছবি ফেরানোর পদ্ধতি::
 
প্রথমে হোয়াটসঅ্যাপের Settings অপশনে গিয়ে Chats নির্বাচন করতে হবে। এরপর Chat backup-এ প্রবেশ করলে সর্বশেষ ব্যাকআপের তারিখ ও সময় দেখা যাবে।
 
প্রয়োজনীয় তথ্য ব্যাকআপে থাকার বিষয়টি নিশ্চিত হলে ফোন থেকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটির আইকনে কিছুক্ষণ চাপ দিয়ে Uninstall নির্বাচন করা যায়। চাইলে ফোনের সেটিংস থেকেও অ্যাপটি সরানো সম্ভব।
 
এরপর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের Google Play Store এবং আইফোন ব্যবহারকারীদের App Store থেকে হোয়াটসঅ্যাপ আবার ইনস্টল করতে হবে। অ্যাপ চালু করে আগের অ্যাকাউন্টে ব্যবহৃত ফোন নম্বরটি দিতে হবে। ওটিপির মাধ্যমে নম্বর যাচাই হয়ে গেলে আগের ব্যাকআপ থেকে চ্যাট পুনরুদ্ধারের জন্য Restore অপশন আসবে। সেটিতে চাপ দিলে ব্যাকআপে থাকা তথ্য আবার ফোনে ফিরে আসবে।
 
ব্যাকআপ না থাকলে উপায় কী:
 
প্রয়োজনীয় তথ্য ব্যাকআপে না থাকলে কিছু ক্ষেত্রে তথ্য পুনরুদ্ধারের সফটওয়্যারের সহায়তা নেয়া যায়। অ্যান্ড্রয়েড ফোনের জন্য ড.ফোনের মতো বিভিন্ন রিকভারি অ্যাপ এ ধরনের কাজে ব্যবহৃত হয়। তবে এসব সফটওয়্যার ব্যবহার করলেই মুছে যাওয়া সব তথ্য নিশ্চিতভাবে ফিরে আসবে—এমন নিশ্চয়তা নেই।
 
কোনো ফাইল মুছে ফেলার পর ফোনে নতুন তথ্য সংরক্ষণ করা হলে তা আগের তথ্যের জায়গা দখল করতে পারে। এতে পুরোনো তথ্য পুনরুদ্ধারের সম্ভাবনা কমে যায়। এ ছাড়া ফোনের মডেল, অ্যান্ড্রয়েড সংস্করণ, স্টোরেজের ধরন এবং তথ্য মুছে যাওয়ার পর ফোনটি কতটা ব্যবহার করা হয়েছে—এসব বিষয়ও ডেটা ফিরে পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
তথ্য হারানোর ঝুঁকি কমাবেন যেভাবে:
 
হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ তথ্য যাতে সহজে হারিয়ে না যায়, সে জন্য নিয়মিত ব্যাকআপ রাখা সবচেয়ে ভালো উপায়। ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী দৈনিক, সাপ্তাহিক কিংবা মাসিক ব্যাকআপ চালু করা যেতে পারে।
 
এ ছাড়া গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও ও নথির আলাদা কপিও কম্পিউটার বা অন্য কোনো নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত। এতে হোয়াটসঅ্যাপের ব্যাকআপে কোনো সমস্যা হলেও প্রয়োজনীয় তথ্য সম্পূর্ণভাবে হারিয়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।