ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

চট্টগ্রাম বন্দরে দুই জাহাজের সংঘর্ষ

তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে বাল্ক ক্যারিয়ারের সংঘর্ষ; কার্গো ট্যাংক অক্ষত
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৯:৫৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৯:৫৪:৪১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৭ বার পঠিত
চট্টগ্রাম বন্দরে দুই জাহাজের সংঘর্ষ ছবি সংগৃহীত

চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে তীব্র স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে প্রায় ৩৩ হাজার টন ডিজেল বহনকারী ট্যাংকার এমটি সি স্পাইকের সঙ্গে নোঙর করে থাকা বাল্ক ক্যারিয়ার এমভি সান শাইনের সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্রোতের তীব্রতার কারণেই ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে নোঙর করা জাহাজটির সঙ্গে ধাক্কা খায়।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, সংঘর্ষের পর এমটি সি স্পাইকের কার্গো ট্যাংকগুলো সম্পূর্ণ অক্ষত রয়েছে। কোনো কার্গো ট্যাংকে পানি প্রবেশ করেনি। পাশাপাশি জাহাজটি থেকে কোনো ধরনের জ্বালানি তেল বা ডিজেল নিঃসরণের ঘটনাও ঘটেনি। ফলে এ ঘটনায় আপাতত বড় ধরনের পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা নেই বলে জানা গেছে।

তবে সংঘর্ষের কারণে এমটি সি স্পাইকের ইঞ্জিন রুমে আনুমানিক এক বর্গমিটার ফাটল তৈরি হয়েছে। ওই ফাটল দিয়ে পানি প্রবেশ করায় জাহাজটিতে সাময়িক ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। পরিস্থিতি মোকাবিলায় ইমার্জেন্সি ব্যাটারির মাধ্যমে জাহাজের ভিএইচএফ যোগাযোগ ব্যবস্থা সচল রাখা হয়েছে।

দুর্ঘটনার পর জাহাজটিকে ক্যাবলের মাধ্যমে স্থিতিশীল করে রাখা হয়েছে। এতে ভাটার সময়েও ট্যাংকারটি নিরাপদে ভেসে থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে দুর্ঘটনাস্থলে দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করা হয়।

ঘটনার পরপরই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড উদ্ধার তৎপরতায় অংশ নেয়। বন্দর কর্তৃপক্ষের টাগবোট ‘কাণ্ডারী-৮’ দুর্ঘটনাস্থলে পৌঁছে জাহাজটিকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় সহায়তা দেয়।

এদিকে, জাহাজে থাকা জ্বালানি তেল দ্রুততম সময়ে খালাস করার জন্য সংশ্লিষ্ট শিপিং এজেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইঞ্জিন রুমের ফাটল মেরামত এবং জাহাজ উদ্ধারের জন্য স্যালভেজ কোম্পানিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণে বন্দরের চ্যানেলে জাহাজ চলাচলে কোনো বড় ধরনের সমস্যা তৈরি হয়নি। বর্তমানে চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।