ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

চট্টগ্রাম কক্সবাজার রুটে দেড় ঘণ্টায় পৌঁছানোর নতুন পরিকল্পনা

নতুন ডুয়েল গেজ রেললাইন নির্মাণের মাধ্যমে ট্রেনের গতি ঘণ্টায় ১২০ কিলোমিটারে উন্নীত করার উদ্যোগ নিয়েছে রেলওয়ে।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ১০:৫৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ১০:৫৮:০৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৬০ বার পঠিত
চট্টগ্রাম কক্সবাজার রুটে দেড় ঘণ্টায় পৌঁছানোর নতুন পরিকল্পনা ছবি—সংগৃহীত

 

চট্টগ্রাম থেকে কক্সবাজারের দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার ট্রেনযাত্রা কমিয়ে প্রায় দেড় ঘণ্টায় নামিয়ে আনার পরিকল্পনা করছে রেলওয়ে। এ জন্য চট্টগ্রামের ষোলশহর থেকে দোহাজারী পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার নতুন ডুয়েল গেজ রেললাইন নির্মাণ করা হবে। নতুন লাইনে ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর উপযোগী করে নকশা করা হচ্ছে।
 

বর্তমানে ষোলশহর থেকে চন্দনাইশের কাঞ্চননগর পর্যন্ত রেলপথে সর্বোচ্চ অনুমোদিত গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার হলেও ট্রেন চলে ২০ থেকে ৩০ কিলোমিটার গতিতে। কাঞ্চননগর থেকে দোহাজারী পর্যন্ত একই গতিসীমা থাকলেও সেখানে ট্রেনের গতি প্রায় ৪০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে। পুরোনো ও আঁকাবাঁকা রেললাইন এর অন্যতম কারণ।
 

দোহাজারী থেকে কক্সবাজারের আইকনিক স্টেশন পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার পথে সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের অনুমতি রয়েছে। তবে পাহাড়তলী হয়ে চট্টগ্রাম স্টেশনে গিয়ে ইঞ্জিন ঘুরিয়ে মূল লাইনে ফিরতে অতিরিক্ত প্রায় ৪৫ মিনিট সময় লাগে।
 

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন জানান, পাহাড়তলী থেকে দোহাজারী পর্যন্ত বিভিন্ন অংশে ট্রেনের গতি ১০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে থাকে। নতুন রেললাইনের নকশা ঘণ্টায় ১২০ কিলোমিটার গতির উপযোগী করে করা হচ্ছে।
 

ষোলশহর দোহাজারী ডুয়েল গেজ প্রকল্পের আওতায় নতুন রেলপথ নির্মাণ করা হবে। বাংলাদেশ সরকারের পাশাপাশি প্রকল্পটিতে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক। চলতি বছরেই প্রকল্পের কাজ শুরুর আশা করছে রেলওয়ে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এই অংশে ট্রেনের গতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হবে।
 

তবে গতি বাড়ানোর পাশাপাশি পাহাড়ি ভূপ্রকৃতি ও প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন প্রকৌশলীরা। সম্প্রতি টানা তিন দিনের বৃষ্টিতে রেললাইনে পানি জমে চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগেও পাহাড়ি ঢলে রেললাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
 

চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, প্রকল্প বাস্তবায়নে যথাযথ সাইট সার্ভে ও প্রয়োজনীয় প্রকৌশলগত কাজ নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে বন্যা বা পাহাড়ি ঢলের কারণে রেলপথ ক্ষতিগ্রস্ত না হয়।
 

রেলওয়ের আশা, ২০২৮ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হলে চট্টগ্রাম কক্সবাজার রুটের যাত্রীবাহী ট্রেনগুলো আরও বেশি গতিতে চলতে পারবে। মিটার গেজ লাইনে সর্বোচ্চ ১০০ কিলোমিটার এবং ব্রডগেজ লাইনে সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতির অনুমোদন রয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।