ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

নারায়ণগঞ্জ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ শিক্ষার্থী

৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে আখ জড়িয়ে স্পার্ক থেকে আগুন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ১০:১৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ১০:১৬:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
নারায়ণগঞ্জ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ শিক্ষার্থী ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসার চারতলা ভবনের ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়েছে। শনিবার ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় কাশিপুর হাজীপাড়া মাহেলা খাতুন মাদরাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কয়েকজন শিক্ষার্থী মাদরাসার চারতলা ভবনের ছাদে খেলছিল। এ সময় অসাবধানতাবশত তাদের হাতে থাকা আখ ছাদের ওপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে বিকট শব্দে স্পার্ক হয়ে আগুন ধরে যায় এবং ছাদে থাকা পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়।

ঘটনার পর মাদরাসার শিক্ষক ও আশপাশের লোকজন আহত শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।