ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

নেপালে তুষারধসে ২ মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১০ জন

হিমলুং হিমালের বেস ক্যাম্পে তুষারধস; হেলিকপ্টারে ১০ জনকে উদ্ধার, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০১:১০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০১:১০:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
নেপালে তুষারধসে ২ মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১০ জন ছবি: সংগৃহীত
নেপালের মানাং জেলার হিমলুং হিমাল শৃঙ্গের বেস ক্যাম্পের কাছে তুষারধসে পর্বতারোহীসহ অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহ দুটির পরিচয় এখনো জানা যায়নি।
 
রবিবার সকালে হঠাৎ তুষারধস শুরু হলে এ ঘটনা ঘটে। এতে একটি পর্বতারোহী দলের অন্তত ১০ সদস্য নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে পর্বতারোহীদের পাশাপাশি তাদের সহকারীরাও রয়েছেন। তারা সবাই নেপালের নাগরিক।
 
উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সোমবারও উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার কথা রয়েছে।
 
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ৭ হাজার ১২৬ মিটার বা ২৩ হাজার ৩৮০ ফুট উঁচু হিমলুং হিমাল শৃঙ্গের আশপাশে সাম্প্রতিক দিনগুলোতে ভারী তুষারপাত হয়েছে। শৃঙ্গটি তিব্বতের সঙ্গে নেপালের সীমান্তের কাছে অবস্থিত।
 
হিমালয়া হলিডেজ ট্র্যাকিংয়ের বিভূতি চাঁদ ঠাকুর বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তাঁর অভিযাত্রী দলের অন্তত আটজন সদস্য নিখোঁজ হয়েছেন। তবে ঠিক কতজন পর্বতারোহীর খোঁজ পাওয়া যাচ্ছে না, তা এখনো নিশ্চিত নয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।