ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বাতিল ৫০০ ফ্লাইট

নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়ায় ভারী বৃষ্টি-ঝোড়ো হাওয়া; বিদ্যুৎবিহীন লাখো মানুষ, উপকূলীয় এলাকায় বন্যার আশঙ্কা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ১২:৪৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ১২:৪৬:৩২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫ বার পঠিত
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বাতিল ৫০০ ফ্লাইট ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও উত্তাল ঢেউয়ে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় ১ লাখ ৩০ হাজার গ্রাহক। ঝড়ের কারণে অন্তত একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি দেশজুড়ে বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে।
 
নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকা দিয়ে ঝড়টি বয়ে যায়। কয়েক দিন তাণ্ডব চালানোর পর রোববার সন্ধ্যায় ঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে আসছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)।
 
ঝড়ের কেন্দ্র নিউ জার্সির উপকূলের কাছে অবস্থান করলেও এর প্রভাবে সৃষ্ট মেঘ ও বৃষ্টির বিস্তার নিউ ইংল্যান্ডের উত্তরাঞ্চলের অনেক এলাকা পর্যন্ত পৌঁছে যায়। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৮১ মাইল বা ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল। পরে তা কমে ঘণ্টায় প্রায় ৪৫ মাইল বা ৭২ কিলোমিটারে নেমে আসে।
 
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার নিউইয়র্ক শহরের একটি পার্কিং এলাকায় হাঁটার সময় গাছ পড়ে এক সরকারি আবাসন কর্তৃপক্ষের কর্মী মারা যান।
 
ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে বড় বড় ঢেউয়ের পাশাপাশি বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। পূর্ব উপকূলের বিভিন্ন এলাকা থেকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উত্তাল ঢেউ উপকূলের বাড়িঘরে আছড়ে পড়ছে। আবার কোথাও শহরের রাস্তায় পানি জমে যাওয়ায় মানুষকে নৌকায় চলাচল করতে হয়েছে।
 
এদিকে দুর্যোগের প্রভাব পড়েছে বিমান চলাচলেও। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে ৫০০টির বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।
 
বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার সন্ধ্যা পর্যন্ত ১৭২টি ফ্লাইট বাতিল করা হয়। ওই দিনের নির্ধারিত ফ্লাইটের প্রায় এক-চতুর্থাংশ ছিল এই বাতিলের সংখ্যা। নানটাকেট ও মার্থাস ভিনইয়ার্ডের ছোট বিমানবন্দরগুলোতেও প্রায় এক-তৃতীয়াংশ ফ্লাইট বাতিল হয়েছে।
 
ঝড়ের ধাক্কা লেগেছে সড়ক যোগাযোগেও। উত্তর ক্যারোলিনার বিখ্যাত হাইওয়ে ১২-এর একটি অংশ প্রবল ঢেউ ও পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের উপকূলের সরু দ্বীপগুলোর ওপর দিয়ে যাওয়া এই সড়কের বিভিন্ন স্থানে পানির তোড়ে পিচ উঠে গেছে বলে স্থানীয় পরিবহণ কর্তৃপক্ষের প্রকাশ করা ছবিতে দেখা গেছে। এতে কিছু দ্বীপের বাসিন্দা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।