ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে

বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে ভ্লাদিমির পুতিনের প্রথম ঐতিহাসিক সফর

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ভূখণ্ডগত বিরোধের মধ্যে ইতুরুপ দ্বীপ পরিদর্শনে রুশ প্রেসিডেন্ট, টোকিওতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ১১:৩৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ১১:৩৫:৩১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২১ বার পঠিত
বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে ভ্লাদিমির পুতিনের প্রথম ঐতিহাসিক সফর ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো জাপানের দাবিকৃত বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ সফর করেছেন। 
 
বৃহস্পতিবার (১৩ আগস্ট) তিনি দ্বীপপুঞ্জের ইতুরুপ দ্বীপে যান। পুতিনের এই সফরের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান।
 
রুশ সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ইতুরুপে পুতিন একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেন। এর আগে সাখালিন দ্বীপে রুশ নৌবাহিনীর সামরিক মহড়ার শেষ ধাপ পর্যবেক্ষণ করেন তিনি।
 
কুরিল দ্বীপপুঞ্জের চারটি দ্বীপ কুনাশির, ইতুরুপ, শিকোতান ও হাবোমাই—জাপান ‘নর্দার্ন টেরিটোরিজ’ নামে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেছেন, ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এসব দ্বীপ জাপানের অবিচ্ছেদ্য অংশ। এ কারণে পুতিনের সফরের বিরুদ্ধে টোকিও ‘কঠোর প্রতিবাদ’ জানিয়েছে।পুতিনের ইতুরুপ সফরের প্রতিবাদ জানাতে জাপানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত নিকোলাই স্তানিস্লাভোভিচ নজদ্রেভকে তলব করেছে টোকিও।
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়ন কুরিল দ্বীপপুঞ্জের দক্ষিণাঞ্চল দখল করে নেয়। এরপর থেকেই দ্বীপগুলো নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ চলে আসছে। দীর্ঘদিনের এই ভূখণ্ডগত বিরোধের কারণে দুই দেশের মধ্যে এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি।
 
বর্তমানে চারটি দ্বীপই রাশিয়ার প্রশাসনের অধীনে রয়েছে। তবে জাপান সেখানে নিজেদের সার্বভৌমত্বের দাবি অব্যাহত রেখেছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়ার সামরিক উপস্থিতির ক্ষেত্রেও দ্বীপগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
 
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর মস্কো-টোকিও সম্পর্ক আরও অবনতি ঘটে। জাপান রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার পর দুই দেশের সম্পর্কের তিক্ততা আরও বাড়ে।
 
এর আগে ২০১০ সালে তৎকালীন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ সফর করেছিলেন। তিনি ছিলেন দ্বীপগুলো সফর করা প্রথম রুশ প্রেসিডেন্ট। সেই তুলনায় পুতিনের এবারের সফরকে দীর্ঘদিনের ভূখণ্ডগত বিরোধের প্রেক্ষাপটে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।