ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে

আছিয়া হত্যা মামলায় দণ্ডিতের আইনজীবী অনুপস্থিত, স্টেট ডিফেন্স নিয়োগ

হাইকোর্টে রাষ্ট্রীয় খরচে হিটু শেখের পক্ষে লড়বেন হাফিজুর রহমান খান
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৭:৪৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৭:৪৪:৫৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৪ বার পঠিত
আছিয়া হত্যা মামলায় দণ্ডিতের আইনজীবী অনুপস্থিত, স্টেট ডিফেন্স নিয়োগ ছবি সংগৃহীত

মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। আসামিপক্ষের আইনজীবী শুনানিতে উপস্থিত না থাকায় সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ১৩ আগস্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার ও বুধবার মামলার শুনানিতে দণ্ডিত আসামির আইনজীবী অনুপস্থিত থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, হিটু শেখের আগের আইনজীবী মামলা পরিচালনায় অনাপত্তি সনদ বা এনওসি দিয়েছেন। এরপর বৃহস্পতিবার হাইকোর্টের বিশেষ বেঞ্চ দণ্ডিত আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে হাফিজুর রহমান খানকে আইনজীবী হিসেবে নিয়োগ দেন।
 

গত মঙ্গলবার ১১ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। তার সঙ্গে ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রোহানী সিদ্দীকা ও মাহবুবা তাসনিম আঁখি।
 

সহকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবা তাসনিম আঁখি জানিয়েছেন, আগামী সপ্তাহে আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় হতে পারে।
 

২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়। নিয়ম অনুযায়ী হিটু শেখের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়।
 

মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়।
 

নারী ও শিশু নির্যাতনের চাঞ্চল্যকর মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধান বিচারপতির গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চে অগ্রাধিকার ভিত্তিতে মামলাটির শুনানি চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।