ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম

বিভাজন চললে শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করবেন: রিজভী

জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান বিএনপির এই নেতার
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৩:৫৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৩:৫৫:৫৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৫ বার পঠিত
বিভাজন চললে শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করবেন: রিজভী ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন অব্যাহত থাকলে শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করবেন। তিনি জুলাইয়ের চেতনা ধরে রাখতে রাজনৈতিক বিভেদ ও ঘৃণা পরিহার করে নাগরিক স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
 

সোমবার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ‘রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান’ শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

রিজভী বলেন, জুলাই বিপ্লবের পেছনে একটি গভীর দার্শনিক ভিত্তি রয়েছে, যার সঙ্গে নাগরিক স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং নির্ভয়ে বেঁচে থাকার বিষয়গুলো জড়িত। তিনি দাবি করেন, ১৭ বছরের আন্দোলনের চূড়ান্ত প্রকাশ ঘটেছে জুলাইয়ের আন্দোলনে। এ সময় ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী শহীদ হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
 

জুলাইয়ের শক্তির বিভাজন নিয়ে বিএনপির এই নেতা বলেন, বিভেদ-বিভাজন অব্যাহত থাকলে এর রাজনৈতিক সুবিধা শেখ হাসিনা নিতে পারেন। প্রধান বিরোধী দল জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, শেখ হাসিনার রাজনৈতিক পথ অনুসরণ করলে আগের অন্ধকার পরিস্থিতিতেই ফিরে যেতে হবে।
 

রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার রাজনীতি ও নাগরিক অধিকার সীমিত করতে রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করেছিল। নতুন প্রজন্মের রাজনীতিকদের রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন ঘটানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজে নতুন করে ঘৃণা ও বিভেদ ছড়িয়ে পড়া বন্ধ করতে হবে। তা না হলে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অর্জন অর্থহীন হয়ে যেতে পারে।
 

জুলাই গণঅভ্যুত্থানে নার্সদের ভূমিকার প্রশংসা করে রিজভী বলেন, আন্দোলনের সময় আহত ছাত্র-জনতার পাশে দাঁড়িয়ে নার্সরা মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার ভাষায়, নার্সরা স্বাস্থ্যসেবার পাশাপাশি মানবতারও প্রথম সারির সৈনিক। তাই স্বাস্থ্য খাতের এই গুরুত্বপূর্ণ অংশকে অবহেলা করে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়।
 

তিনি আরও অভিযোগ করেন, আগের সরকার দেশের স্বাস্থ্য খাতকে সংকটের দিকে ঠেলে দিয়েছিল। তবে বর্তমান সরকার স্বাস্থ্য খাত সংস্কারে কাজ করছে বলে দাবি করেন তিনি।
 

রিজভী বলেন, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই বিএনপি শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছিল। এর মধ্যে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি। তার মতে, আন্দোলনে রিকশাচালক, শ্রমিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যে অংশগ্রহণ ও জাগরণ তৈরি হয়েছিল, তা বিশ্ব ইতিহাসে বিরল।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।