ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম

মস্কোর রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ: নিহত ৩

বিস্ফোরণের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ১২:০৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ১২:০৪:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৭ বার পঠিত
মস্কোর রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ: নিহত ৩ ছবি: সংগৃহীত
রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি জনপ্রিয় ইতালিয়ান রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। কুদ্রিনস্কায়া স্কয়ারের ‘বালজি রসি’ রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পুলিশি কর্ডন সরিয়ে নেওয়া হলেও ঘটনাস্থলে ধ্বংসযজ্ঞের চিহ্ন স্পষ্ট দেখা গেছে। রেস্তোরাঁর গ্রীষ্মকালীন টেরাসসংলগ্ন দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জানালার কাচ ভেঙে গেছে।
 
রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি টেররিজম কমিটির তথ্য অনুযায়ী, হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস বহনকারী এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই নারী সম্ভবত একটি ব্যক্তিগত অনুষ্ঠানে পার্সেল পৌঁছে দিতে এসেছিলেন এবং তিনি ভেতরে কী ছিল, সে বিষয়ে অবগত ছিলেন না। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
 
কর্তৃপক্ষ জানিয়েছে, রেস্তোরাঁর নিরাপত্তাকর্মী ওই নারীকে প্রবেশে বাধা দেওয়ার পরপরই বিস্ফোরণ ঘটে।
 
বিস্ফোরণের সময় রেস্তোরাঁয় রাশিয়ার একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার উপস্থিত ছিলেন বলে বিভিন্ন মাধ্যমে দাবি উঠলেও অতিথিদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এ বিষয়ে ক্রেমলিনও কোনো মন্তব্য করেনি।
 
ইতালিতে অবস্থিত রুশ দূতাবাস এক বিবৃতিতে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর অন্যতম পরিচিত ইতালিয়ান রেস্তোরাঁকে লক্ষ্য করে হামলার মাধ্যমে রাশিয়ায় কর্মরত ইতালীয় নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। তবে ইউক্রেনের পক্ষ থেকে এ অভিযোগের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে ঘটনাটি গুরুত্ব পেলেও রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এ বিস্ফোরণের খবর খুব সীমিতভাবে প্রচার করা হয়েছে। রবিবার সকালের প্রধান সংবাদ বুলেটিনে অন্যান্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ খবর প্রচারিত হলেও এই বিস্ফোরণের উল্লেখ ছিল না।
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এ ঘটনাকে নতুন নিরাপত্তা উদ্বেগ হিসেবে দেখছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।