ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ

রাশিয়ায় বোমা বিস্ফোরণে তিনজন নিহত, আহত ২১

বিস্ফোরণের পর উদ্ধার অভিযান ও তদন্ত একসঙ্গে চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ১১:২৪:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ১১:২৪:৩৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
রাশিয়ায় বোমা বিস্ফোরণে তিনজন নিহত, আহত ২১ ছবি: সংগৃহীত
রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি অভিজাত রেস্তোরাঁর কাছে এক নারীর বহন করা ঘরে তৈরি বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। ভয়াবহ এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২১ জন। কর্তৃপক্ষ বলছে, মস্কোর স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
 
পুলিশের বরাতে রয়টার্স জানিয়েছে, মস্কোর কুদ্রিন্সকায়া স্কয়ারে স্ট্যালিনের সময়কালীন সাতটি আকাশচুম্বী ভবনের একটিতে অবস্থিত এক ইতালীয় রেস্তোরাঁর কাছে বিস্ফোরণটি ঘটে। রাশিয়ার সন্ত্রাসবিরোধী কমিটি জানিয়েছে, অজ্ঞাত এক নারী ওই রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করেছিল কিন্তু এক নিরাপত্তা রক্ষী তাকে বাধা দেয়।
 
বার্তা সংস্থা রিয়া জানিয়েছে, এরপর বালত্সি রোসসি ইতালীয় রেস্তোরাঁয় কাছে বোমা বিস্ফোরণে ওই নারী, নিরাপত্তা রক্ষী ও এক ক্রেতা নিহত হয়।
 
পুলিশ জানিয়েছে, যে ২১ জন আহত হয়েছে তাদের জখম বিভিন্ন ধরনের।রিয়ার প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে ব্যাপক অস্ত্রে সজ্জিত আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দেখা গেছে। স্থানটিতে জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
 
কর্তৃপক্ষ হতাহতদের নাম প্রকাশ করেনি আর কারা এ হামলার জন্য দায়ী হতে পারে, সে বিষয়েও কিছু বলেনি।
 
ইউক্রেইনের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে চার বছরেরও বেশি সময় পার হওয়ার পর রাশিয়ার এফএসবি নিরাপত্তা পরিষেবা বছরের শুরুতে জানিয়েছিল, কর্তৃপক্ষ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সুরক্ষা জোরদার করবে। বেশ কয়েকটি হাই প্রোফাইল হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার পর এসবের দায় কিইভের ওপর চাপিয়েছিল তারা।
 
দৈনিক কোমারসান্ত সংবাদপত্র নিজেদের সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এ হামলার উদ্দেশ্য ছিল রেস্তোরাঁর বারান্দায় গ্রীষ্মকালীন পরিবেশ উপভোগ করতে থাকা অতিথিদের হত্যা করা। আর ওই নারী হয়তো জানতো না তার সঙ্গে একটি বোমা রয়েছে কারণ অন্য কেউ দূর থেকে বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
 
রেস্তোরাঁটির ওয়েবসাইটে জানানো হয়েছে, একটি ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য শনিবার এটি বন্ধ রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।