ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘুমের ওষুধ খাইয়ে স্বামী হত্যার অভিযোগ, বরগুনায় স্ত্রী পলাতক

বরগুনার বামনায় দাম্পত্য কলহের জেরে হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০৯:২৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০৯:২৬:২৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৯ বার পঠিত
ঘুমের ওষুধ খাইয়ে স্বামী হত্যার অভিযোগ, বরগুনায় স্ত্রী পলাতক ছবি সংগৃহীত

বরগুনার বামনা উপজেলার অযোধ্যা গ্রামে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর বালিশচাপা দিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী সুমাইয়া পালিয়ে গেছেন বলে জানিয়েছে নিহতের পরিবার। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
 

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন খান। তিনি জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার অযোধ্যা গ্রামে ঘটনাটি ঘটে।
 

নিহত সাইফুল ইসলাম (২৫) অযোধ্যা গ্রামের স্বপন হাওলাদারের ছেলে। শনিবার দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
 

নিহতের পরিবারের ভাষ্য, প্রায় দেড় বছর আগে সুমাইয়ার সঙ্গে সাইফুল ইসলামের বিয়ে হয়। কাজের প্রয়োজনে সাইফুলকে প্রায়ই বাড়ির বাইরে থাকতে হতো। এই সুযোগে স্ত্রীর সঙ্গে অন্য এক ব্যক্তির সম্পর্ক গড়ে ওঠে বলে পরিবারের অভিযোগ। এ নিয়ে দাম্পত্য বিরোধের জেরে শুক্রবার রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর বালিশচাপা দিয়ে তাকে হত্যা করা হয় বলে দাবি তাদের। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
 

নিহতের দাদা আইয়ুব আলী হাওলাদার জানান, সকালে অনেক ডাকাডাকির পরও সাইফুলের কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করলে তাকে নিস্তেজ অবস্থায় পাওয়া যায়। এ সময় ঘরে তার স্ত্রী ছিলেন না। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়।
 

বামনা থানার ওসি ফারুক হোসেন খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।