ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে নরেন্দ্র মোদির নতুন ভিডিও বার্তা

দিল্লির যন্তর মন্তরে নিজেকে ও নিজের মা সম্পর্কে অশ্রাব্য গালিগালাজের ঘটনায় ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমার বার্তা দিয়ে শিক্ষার্থীদের নৈতিকতার পাঠ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০৬:২৪:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০৬:২৪:০৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১,১৯৪ বার পঠিত
আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে নরেন্দ্র মোদির নতুন ভিডিও বার্তা ছবি: সংগৃহীত
আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ভিডিও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
 
শুক্রবার (৩১ জুলাই) রাতে নরেন্দ্র মোদির ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করা হয়। ক্যাপশনে ইংরেজিতে লেখা ছিল, ‘গালাগালি কখনো কোনো সমস্যার সমাধান করে না। আসুন, পথভ্রষ্টদের সঠিক পথ দেখাই। আসুন, আমরা একসঙ্গে কাজ করি। আসুন, আমরা ভারতের জন্য কাজ করি।’
 
দিল্লির যন্তর মন্তর থেকে তাকে অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়েছে দাবি করে ভিডিওতে ক্ষমার বার্তা দেন নরেন্দ্র মোদী। দেন নৈতিকতার পাঠও। বলেন, ‘ভুল থেকে শিখুন। এগিয়ে চলুন।’
 
মোদি বলেন, ‘‘যন্তর মন্তরে যা হয়েছে তা দেশ তথা বিশ্বের মানুষ দেখেছেন। কিছু ‘দুষ্টু’ ছেলেমেয়ে অশ্রাব্য গালিগালাজ করেছে। সমাজের পক্ষে অশোভনীয় এমন শব্দ প্রয়োগ করা হয়েছে।’’ তিনি বলেন, ‘আমাকে তো গালমন্দ করা হয়েছেই, আমার মাকেও কটূক্তি করা হয়েছে।’ এর পরেই তার বার্তা, ছোটবেলায় ভুল হয়েই থাকে। তবে এই সময় ভুল শোধরানোরও। সংস্কৃতির অবক্ষয় হচ্ছে জানিয়ে মোদি বলেন, ‘আমাদের মেয়েরা কী করে এমন ভাষা বলতে পারে।’
 
তিনি বলেন, ‘কিন্তু সময় আছে। এই ছোট ছোট ছেলেমেয়েদের বুকে টেনে নিয়ে সঠিক রাস্তা দেখানোর। এটাই আমাদের কর্তব্য।’
 
মোদি জানান, তিনি ক্ষমা করতে চান। তিনি বলেন, ‘ওদের আদালতে নিয়ে এসে বা শাস্তি দিয়ে পরিস্থিতির বদল হবে না।’ এ সময় সমাজের উদ্দেশে মোদি বার্তা দেন, তার মতোই ক্ষমার পথে হাঁটার। মোদি বলেন, ‘দাঁতের নিচে কখনও কখনও জিভ চলে আসে। রক্তও পড়ে কিন্তু আমরা দাঁত ভেঙে ফেলি না। কারণ দাঁত ও জিভ-দুটোই আমাদের। এই বাচ্চারাও তো আমাদেরই।’

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।