ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প রাজধানীর যানজট নিরসনে সরকারের চার বড় উদ্যোগ ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ সোনা-হীরা চোরাচালান মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড হাইকোর্টে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া

জাপানে ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৩৪, বাড়ছে হতাহতের শঙ্কা

ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত, সতর্ক অবস্থানে কর্তৃপক্ষ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ১১:৪১:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ১১:৪১:৪৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৪ বার পঠিত
জাপানে ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৩৪, বাড়ছে হতাহতের শঙ্কা ছবি: সংগৃহীত
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এর আগে মৃতের সংখ্যা ৩০ জন বলে জানানো হয়েছিল। 
 
শুক্রবার (৩১ জুলাই) কুমামোটো প্রিফেকচার সরকারের এক বিবৃতিতে নতুন করে আরও নয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।
 
মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে আঘাত হানা শক্তিশালী এ ভূমিকম্পে অঞ্চলজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। তীব্র কম্পনে বহু ভবন ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ এবং মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে জরুরি সরবরাহ ব্যবস্থা।
 
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিহতদের প্রায় অর্ধেকের মৃত্যু হয়েছে দুটি পৃথক বড় দুর্ঘটনায়। এর মধ্যে ‘নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ’-এর একটি বিশাল কাগজ কারখানা ভূমিকম্পে গুরুতর কাঠামোগত ক্ষতির মুখে পড়ে ধসে যায়। ওই ঘটনায় উল্লেখযোগ্যসংখ্যক মানুষের প্রাণহানি ঘটে।
 
অন্যদিকে, জনপ্রিয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘এওন’-এর একটি শপিং মলেও ভূমিকম্পের পর বড় ধরনের দুর্ঘটনা ঘটে। সেখানে সম্ভবত গ্যাসের লাইন ফেটে বিস্ফোরণ সৃষ্টি হয়। ওই ঘটনায়ও ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে।
 
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। যারা ঘরবাড়ি হারিয়েছেন, তাদের সাময়িক আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজ ও আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে।
 
উদ্ধার ও ধ্বংসস্তূপ অপসারণের কাজ যত এগোবে, ততই হতাহতের নতুন তথ্য সামনে আসতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।