ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

রাশিয়ার ক্ষেপণাস্ত্রের পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন ও আঘাত

ইউক্রেনে রুশ হামলার সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে পোল্যান্ডের পূর্বাঞ্চলে আছড়ে পড়েছে রাশিয়ার একটি ‘খ-১০১’ ক্রুজ ক্ষেপণাস্ত্র, আকাশ সুরক্ষায় এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করেছে ন্যাটো।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ১১:৩১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ১১:৩১:০৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৩ বার পঠিত
রাশিয়ার ক্ষেপণাস্ত্রের পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন ও আঘাত ছবি: সংগৃহীত
ইউক্রেন যুদ্ধের রেশ এবার সরাসরি ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ডের ওপর এসে পড়ল।
 
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে রাশিয়ার একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে দেশটির পূর্বাঞ্চলীয় তারনাওয়া-কলোনিয়া গ্রামে আছড়ে পড়েছে। এই ঘটনার পরপরই পোল্যান্ডসহ সংশ্লিষ্ট অঞ্চলে ন্যাটোর এফ-১৬ যুদ্ধবিমান এবং আগাম সতর্কীকরণ বিমান মোতায়েন করা হয়েছে। ফক্স নিউজের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
 
পোলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির বিস্ফোরণে গ্রামের মাটিতে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে। তবে সৌভাগ্যবশত এতে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা নিশ্চিত করেছেন যে, এটি রাশিয়ার একটি ‘খ-১০১’ (X-101) ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল। মূলত রাতভর ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার চালানো ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময়ই এই মিসাইলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পোল্যান্ডে ঢুকে পড়ে।
 
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, “এটি রাশিয়ার একটি চরম বেপরোয়া পদক্ষেপ এবং ইউক্রেন যুদ্ধের এক বিপজ্জনক পরিণতি।” পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতির ওপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন।
 
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে রোমানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়ার মতো প্রতিবেশী ন্যাটো দেশগুলোর আকাশসীমাতেও বারবার রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের অনুপ্রবেশ ঘটছে। ইউরোপীয় দেশগুলোর আশঙ্কা, এই ধরণের ঘটনা যেকোনো সময় ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি বড় কোনো সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। পরিস্থিতি মোকাবিলায় পোল্যান্ড ইতিমধ্যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।