ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন

চাঁদপুরে বেড়িবাঁধে অবৈধ ড্রেজার পাইপ অপসারণে যৌথ অভিযান

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১২:৫৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ১২:৫৫:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৮ বার পঠিত
চাঁদপুরে বেড়িবাঁধে অবৈধ ড্রেজার পাইপ অপসারণে যৌথ অভিযান ছবি: সংগৃহীত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেশের দ্বিতীয় বৃহৎ মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে সুড়ঙ্গ তৈরি করে বসানো ড্রেজারের অবৈধ পাইপ যৌথ অভিযানে অপসারণ করেছে উপজেলা প্রশাসন ও সেচ প্রকল্প কর্তৃপক্ষ। পুলিশ সদস্যদের সহায়তায় পরিচালিত এ অভিযানে পাইপের বিভিন্ন যন্ত্রাংশও জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সেচ প্রকল্প ও বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
গত ২৭ জুলাই দৈনিক ইত্তেফাক অনলাইনে ‘বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ, ঝুঁকিতে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরদিনই উপজেলা প্রশাসন, পুলিশ ও সেচ প্রকল্প কর্তৃপক্ষ যৌথভাবে সরেজমিনে অভিযান চালিয়ে বাঁধের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত অবৈধ পাইপগুলো অপসারণ করে এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশ জব্দ করে।
 
অভিযান চলাকালে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপবিভাগীয় প্রকৌশলী সালাউদ্দিন বলেন, প্রশাসনের সহযোগিতায় বাঁধের জন্য ক্ষতিকর অবৈধ পাইপগুলো অপসারণ করা হয়েছে। প্রকল্প ও বেড়িবাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
 
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। প্রকল্পটি সুরক্ষিত রাখতেই অবৈধভাবে স্থাপন করা ক্ষতিকর পাইপ অপসারণ করা হয়েছে। ভবিষ্যতে কেউ একই ধরনের কাজ করলে তার বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 
অভিযান দেখতে আসা স্থানীয় বাসিন্দারা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, বাঁধের পাকা সড়ক ফুটো করে ড্রেজারের পাইপ বসানো প্রকল্পের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। নিয়মিত অভিযান পরিচালিত হলে ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়ানোর সাহস পাবে না।
 
স্থানীয়দের কেউ কেউ আরও বলেন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কার্যালয় বর্তমানে প্রকল্প এলাকা থেকে অনেক দূরে জেলা সদরে অবস্থিত। কার্যালয়টি প্রকল্প এলাকার কাছাকাছি হলে নিয়মিত তদারকি ও পর্যবেক্ষণ আরও সহজ হতো।
 
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, সহকারী কমিশনার (ভূমি) রহমতউল্লাহ, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপবিভাগীয় প্রকৌশলী সালাউদ্দিন, শাখা ব্যবস্থাপক শামীম আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে বাঁধে অবৈধ পাইপ স্থাপনের বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ বিভাগের মধ্যে দায়িত্ব নির্ধারণে সমন্বয়ের ঘাটতি ছিল। তবে সাম্প্রতিক অভিযানে উপজেলা প্রশাসন ও সেচ প্রকল্প কর্তৃপক্ষ অংশ নিলেও সড়ক ও জনপথ বিভাগের কোনো প্রতিনিধিকে সেখানে দেখা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।