ফরিদপুরের আলফাডাঙ্গায় দীর্ঘদিনের গ্রাম্য বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ভাতিজা হত্যার আড়াই মাসের মাথায় চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৪৫) কাশিয়ানী সদর বাজারের চা দোকানি। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রবিসহ চারজনের ওপর আগে থেকে ওঁৎ পেতে থাকা সশস্ত্র ব্যক্তিরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই গুরুতর আহত রবির মৃত্যু হয়।
আহত মোক্তার বিশ্বাস (৫০), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০) কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাদের মধ্যে মোক্তারের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে গত ২৬ জুন একই ইউনিয়নে কুপিয়ে হত্যা করা হয় কলেজছাত্র সুমন শেখকে (২৪)। রবি ছিলেন তার চাচা। স্থানীয়দের দাবি, বড়ভাগ গ্রামে দুটি পক্ষের দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও মামলা চলে আসছে। সুমন হত্যা মামলার কয়েকজন আসামি জামিনে বের হওয়ার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়।
পুলিশ বলছে, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ভাতিজা হত্যার আড়াই মাস পর চাচাকে কুপিয়ে হত্যা
আলফাডাঙ্গায় গ্রাম্য বিরোধের জেরে হামলা, আহত আরও তিনজন
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৯:৫৬:৫৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৯:৫৬:৫৮ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৭ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর