ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প রাজধানীর যানজট নিরসনে সরকারের চার বড় উদ্যোগ ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ সোনা-হীরা চোরাচালান মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড হাইকোর্টে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ

মঙ্গোলিয়ায় প্রথমবার ১২ বাংলাদেশি কর্মী পাঠাচ্ছে বাংলাদেশ

১ নভেম্বর যাচ্ছেন ১২ কর্মী, মাসিক বেতন ৪০০ ডলার ও বিনা খরচে আবাসন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১০-২০২৬ ১১:২৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৬ ১১:২৩:২৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
মঙ্গোলিয়ায় প্রথমবার ১২ বাংলাদেশি কর্মী পাঠাচ্ছে বাংলাদেশ ছবি সংগৃহীত

মঙ্গোলিয়ায় কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে প্রথমবারের মতো ১২ জন বাংলাদেশি কর্মী পাঠাচ্ছে সরকার। আগামী ১ নভেম্বর বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে তাঁদের পাঠানো হবে। কর্মীরা মঙ্গোলিয়ার গুদাম, বাজার ও শপিংমলে সহায়ক কর্মী হিসেবে কাজ করবেন। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানিয়েছেন, তাঁদের বিদেশযাত্রায় কোনো অভিবাসন ব্যয় লাগবে না। 


প্রতিটি কর্মী মাসে ৪০০ মার্কিন ডলার বেতনের পাশাপাশি খাবারের জন্য দৈনিক ৪ ডলার পাবেন। নিয়োগকারী প্রতিষ্ঠান তাঁদের বিনা খরচে আবাসনের ব্যবস্থা করবে এবং অসুস্থ হলে চিকিৎসার ব্যয় বহন করবে। প্রাথমিকভাবে তিন মাসের পরীক্ষামূলক কর্মকাল শেষে তাঁদের দুই বছরের চুক্তি অনুযায়ী কাজ করার সুযোগ থাকবে। এদিকে, আরও ১৮ জন বাংলাদেশি কর্মী মঙ্গোলিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।