সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় শিশুসহ ৭ জন নিহত
বেসামরিক প্রাণহানিতে উদ্বেগ, ঘটনা তদন্তে যৌথ কমিটি গঠনে সম্মত দুই দেশ
- আপলোড সময় : ২৮-১০-২০২৬ ১১:১৭:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-১০-২০২৬ ১১:১৭:৫১ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৯ বার পঠিত
ছবি সংগৃহীত
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা ও সুয়াইদা প্রদেশে জর্ডানের বিমান হামলায় তিন শিশুসহ সাতজন নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) রাতে চালানো এসব হামলায় আরও কয়েকজন আহত হন। সিরিয়ার উদ্ধারকর্মীরা হামলাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেন। জর্ডান জানিয়েছে, দেশটির নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে। তবে সিরিয়ার কর্তৃপক্ষের দাবি, হামলার আগে দামেস্কের সঙ্গে কোনো সমন্বয় করা হয়নি।
হামলার ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা হয়েছে। বেসামরিক মানুষের প্রাণহানিতে দুঃখ প্রকাশ করেছে জর্ডান। অন্যদিকে, সিরিয়া নিজেদের ভূখণ্ডে আগাম সমন্বয় ছাড়া সামরিক অভিযান চালানোর বিষয়ে আপত্তি জানিয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুই দেশ হামলার পরিণতি তদন্ত ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে যৌথ কমিটি গঠনে সম্মত হয়েছে। একই সঙ্গে জর্ডান-সিরিয়া সীমান্তের নাসিব ক্রসিং পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।