ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত

বিএসএফের গুলিতে ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশি যুবক নিহত

উপজেলার চান্দেরহাট সীমান্তে গুলিতে আরও এক বাংলাদেশি আহত হয়েছেন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০১:৪১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০১:৪১:২২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
বিএসএফের গুলিতে ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশি যুবক নিহত ছবি সংগৃহিত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে আসাদুজ্জামান ও মোস্তাকিম নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রী উদা নামে আরও একজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শনিবার ১২ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩ এমপির কাছাকাছি ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান ৩৩ পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে। মোস্তাকিম ৩২ একই উপজেলার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে। আহত শ্রী উদা উত্তর ইন্দ্রইল গ্রামের মুনষা নারায়ণের ছেলে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, ভোরে দিনাজপুর ব্যাটালিয়নের ৪২ বিজিবির পীরগঞ্জ চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৬৩ চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের একটি টহলদল গুলি চালায়। এতে তিনজন গুরুতর আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আসাদুজ্জামান ও মোস্তাকিমের মৃত্যু হয়। ৪২ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত আসাদুজ্জামান চিহ্নিত মাদক চোরাকারবারি ছিলেন এবং মানব পাচারের সঙ্গেও জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী জানান, নিহত দুজনই স্থানীয় বাসিন্দা। ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে তাঁদের মৃত্যুর খবর জানা গেছে এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিজিবিকে জানানোর প্রক্রিয়া চলছে। ৪২ বিজিবির সিইও আবদুল্লাহ আল মঈন বলেন, বিভিন্ন সূত্রে ঘটনাটি সম্পর্কে তারা জানতে পেরেছেন। তবে বিএসএফ এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। বিস্তারিত তথ্য জানতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।