ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিলেটে প্রক্সি আসামি দাঁড় করিয়ে জামিন, কারাগারে আইনজীবী হুমায়ুন কবির

যুক্তরাজ্যে থাকা আসামির বদলে অন্য ব্যক্তিকে আদালতে হাজির করে জামিন নেওয়ার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১০:৫৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১০:৫৬:২১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২৫ বার পঠিত
সিলেটে প্রক্সি আসামি দাঁড় করিয়ে জামিন, কারাগারে আইনজীবী হুমায়ুন কবির সংগৃহীত ছবি
 

সিলেটের বিভাগীয় স্পেশাল জজ আদালতে জালিয়াতির মাধ্যমে যুক্তরাজ্যপ্রবাসী এক আসামির পরিবর্তে অন্য ব্যক্তিকে আদালতে হাজির করে জামিন নেওয়ার ঘটনায় আইনজীবী মো. হুমায়ুন কবিরকে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের দায়ের করা মামলায় গত মঙ্গলবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
 

আদালত সূত্র জানায়, ওসমানীনগরের দশহাল গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মো. রফিক মিয়ার বিরুদ্ধে বিভাগীয় স্পেশাল জজ আদালতে একটি জাল জালিয়াতির মামলা বিচারাধীন ছিল। অভিযোগ অনুযায়ী, তিনি দেশে না ফিরে লন্ডনে অবস্থান করেই বিয়ানীবাজারের দিঘলবাক গ্রামের আমিন উদ্দিনকে নিজের পরিচয়ে আদালতে হাজির করান।
 

মামলার নথি অনুযায়ী, আইনজীবী মো. হুমায়ুন কবিরের সহযোগিতায় আমিন উদ্দিন ২০২৩ সালের ১৬ আগস্ট নিজেকে রফিক মিয়া পরিচয় দিয়ে আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর পর ৫ সেপ্টেম্বর জামিন মঞ্জুর করেন। পরে আইনজীবী হুমায়ুন কবির ও তার সহকারী মো. জাকারিয়া জিম্মাদার পরিচয়ে বেইল বন্ড দাখিল করে তাকে মুক্ত করেন।
 

পরবর্তীতে ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর মামলার ধার্য তারিখে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী আসামির পরিচয় যাচাইয়ের আবেদন করেন। আদালতের নির্দেশে ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট জানায়, ওই সময়ে রফিক মিয়ার দেশে প্রবেশ বা দেশত্যাগের কোনো তথ্য পাওয়া যায়নি। এরপর আদালতের সামনে প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
 

ঘটনার পর বিভাগীয় স্পেশাল জজ আদালত গত ২০ জুলাই পেনাল কোডের ৪১৯, ১০৯ ও ৪৬৬ ধারায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন যুক্তরাজ্যপ্রবাসী মো. রফিক মিয়া, প্রক্সি হিসেবে আদালতে হাজির হওয়া আমিন উদ্দিন, আইনজীবী মো. হুমায়ুন কবির এবং আইনজীবীর সহকারী মো. জাকারিয়া।
 

নথি অনুযায়ী, মো. হুমায়ুন কবির যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০০৯ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ বার কাউন্সিল থেকে ওকালতির সনদ লাভ করেন এবং ২০১৮ সালের ৩১ জুলাই সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশায় যুক্ত হন।
 

মামলার বিষয়টি নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট আলী হায়দার ফারুক বলেন, প্রকৃত আসামির পরিবর্তে অন্য ব্যক্তিকে আদালতে হাজির করে আত্মসমর্পণ করানো হয়েছিল। বিষয়টি উদঘাটনের পর আদালত নিজেই বাদী হয়ে মামলা দায়ের করে এবং ওই মামলায় আইনজীবী হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী জানান, আত্মসমর্পণকারী ব্যক্তিকে দেখে তার সন্দেহ হওয়ায় তিনি আদালতের কাছে পাসপোর্টের গমনাগমনের তথ্য চেয়ে আবেদন করেন। পরে তদন্তে নিশ্চিত হয় যে প্রকৃত আসামি দেশে ছিলেন না এবং আদালতে প্রতারণার মাধ্যমে অন্য ব্যক্তিকে হাজির করা হয়েছিল।
 

এ ঘটনায় আদালতপাড়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম এহিয়া চৌধুরী সোহেল বলেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। তাই এ নিয়ে মন্তব্য করা সমীচীন নয়। আইন অনুযায়ী মামলার বিচারপ্রক্রিয়া চলবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।