ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

সাহাবায়ে কেরামের জীবন থেকেই শিখতে হবে প্রকৃত সীরাতচর্চা

হযরত আবু বকর সিদ্দীক (রা.)-এর দৃঢ় ঈমান, যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে অবস্থান এবং সাহাবায়ে কেরামের জীবন থেকে প্রকৃত সীরাতচর্চার শিক্ষা।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৫:৩৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৫:৩৭:২৮ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
সাহাবায়ে কেরামের জীবন থেকেই শিখতে হবে প্রকৃত সীরাতচর্চা প্রতীকী ছবি- ( সংগৃহীত)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে যাকাত স্বরূপ আদায় করা হতো এমন প্রাণীর একটি রশিও যদি কেউ এখন দিতে অস্বীকার করে আর পৃথিবীর সকল মানব-দানব তার পক্ষে এক কাতারে শরীক হয়, খোদার কসম আমি আবু বকর একাই তাদের বিরুদ্ধে প্রাণপণ লড়াই চালিয়ে যাব। [1]

সদ্য খিলাফতের দায়িত্ব গ্রহণকারী—নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রিয় সহচর হযরত আবু বকর সিদ্দীক রা. যখন দ্ব্যর্থহীন কণ্ঠে এ ঘোষণা দিয়েছিলেন, তখন গোটা আরব ভূ-খণ্ডে ছিল অস্থিরতা আর অস্থিরতা। একদিকে প্রিয় নবীর তিরোধানের ক্ষত তখনো দগদগে, হৃদয়ের অবিরাম রক্ত ক্ষরণে দিশেহারা সাহাবায়ে কেরাম। অন্যদিকে ইয়ামান, মক্কা ও মদীনার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে মুরত|দ হতে লাগল নও মুসলিম লোকজন। হাজার হাজার ভক্ত নিয়ে ভণ্ড নবী তুলাইহা মুসাইলামারা ঘোষণা করল, ‘কুরাইশের নবীর তিরোধান হলেও আসাদ ও হানাফিয়া গোত্রের নবীরা এখনো জীবিত।’

কিছু অঞ্চলের মানুষ যাকাত দিতে অস্বীকৃতি জানাল। আরব ভূ-খণ্ডের ঈশানকোণের যেন ফিতনার কালো মেঘ জমছে। ইতিহাসের এ চরম যুগসন্ধিক্ষণে জ্বলে উঠল খলীফাতুর রাসূল হযরত আবু বকর রাযি.-এর ঈমানদীপ্ত কণ্ঠ— أينقص الدين وأنا حي؟ ‘দ্বীনের অঙ্গহানী হবে, আর আমি জীবিত থাকব?’ নিজেদের আবাসভূমিই যখন বহির্শত্রুর আক্রমণের সম্মুখীন তখনও যে নবীর সিদ্ধান্তে অনঢ় থাকা যায় এবং মূল সেনাদলকে বাইরের অভিযানে পাঠিয়ে সে সিদ্ধান্তের মর্যাদা রাখা যায়, তার দৃষ্টান্তও স্থাপন করেছেন হযরত আবু বকর রাযি.।

বলাবাহুল্য, অপরিসীম ভালবাসা, নিঃশর্ত আত্মসমর্পণ আর নবীর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের কারণেই এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ তার পক্ষে সম্ভব হয়েছিল। তাঁর ইস্পাত—দৃঢ় সংকল্পের পরিচয় নিম্নোক্ত বাণী থেকে পাওয়া যায়—

والذي نفسي بيده لو ظننت السباع تخطفني لأنفذت جيش أسامة كما أمر به رسول الله صلى الله عليه وسلم، ولو لم يبق في القرى غيري لأنفذته. ‘ওই সত্ত্বার কসম, যার হাতে আমার প্রাণ, যদি আমার এই আশঙ্কা হতো যে, আমাকে হিংস্র বাঘের থাবার মুখোমুখি হতে হবে এবং গোটা নগরীতে আমি ছাড়া আর কেউ জীবিত না থাকত তবুও আমি প্রিয় নবীর নির্দেশ মতো ‘জায়শে উসামা’কে অভিযানে প্রেরণ করতাম।’

এটি হল সাহাবায়ে কেরামের সীরাত—চর্চার একটি নমুনা।
নবী—সিদ্ধান্তের প্রতি আস্থা ও আনুগত্যের একটি অতুলনীয় দৃষ্টান্ত।

সময়ের ব্যবধানে সীরাত—চর্চার ধরন—ধারণে অনেক পরিবর্তন এসেছে। সীরাতকে কেন্দ্র করে নানা আনুষ্ঠানিকতার উদ্ভব ঘটেছে এবং নবী—প্রেমের দাবিও আগের তুলনায় অনেক বেশি শ্রুতিগোচর হচ্ছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো, বাস্তব জীবনে নবী—আদর্শের চর্চা দিন দিন কমেই চলেছে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নবীর আদর্শ অবহেলিত হচ্ছে। তাহলে এত জৌলুসপূর্ণ আনুষ্ঠানিকতার ফলাফল কী দাঁড়াল?

তাই সীরাত—চর্চার সবক আমাদের আবার নতুন করে নিতে হবে সাহাবায়ে কেরামের জীবন থেকে, যারা ছিলেন প্রকৃত নবী প্রেমিক এবং নবী—আদর্শের ছাঁচে যারা তাদের জীবন ও কর্মকে গড়ে তুলেছিলেন।

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেছেন— من كان منكم متأسيا فليتأس بأصحاب محمد صلى الله عليه وسلم، فإنهم كانوا أبر هذه الأمة قلوبا وأعمقها علما أقلها تكلفا، اختارهم الله لصحبة نبيه صلى الله عليه وسلم وإقامة دينه، فأقروا لهم فضلهم واتبعوهم في آثارهم، فإنهم كانوا على الهدى المستقيم. তোমরা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম—এর সাহাবীগণকেই আদর্শরূপে গ্রহণ করো। কারণ হৃদয়ের পবিত্রতায়, ইলমের গভীরতায় এবং আড়ম্বরহীনতায় তাঁরা ছিলেন এ উম্মতের শ্রেষ্ঠ জামাত। আল্লাহ তাদেরকে আপন নবীর সাহচর্য এবং দ্বীন প্রতিষ্ঠার জন্য মনোনীত করেছিলেন। সুতরাং তোমরা তাদের শ্রেষ্ঠত্ব অনুধাবন করো এবং তাদের পথ অনুসরণ করো। নিঃসন্দেহে তাঁরাই ছিলেন সরল পথের পথিক। [3]

[1] সহীহ বুখারী, হাদীস : ৭২৮৪, ৭২৮৫; ইবনে আসাকির [2] আল—মুনতাযিম ৪/৭৪ [3] জামিু বয়ানিল ইলম ২/৯৭

সংগৃহীত: মুহাম্মাদ ত্বহা হুসাইন মাসিক আল কাউসার ||এপ্রিল ২০০৭


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।