ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

জাপান সরকারি নেটওয়ার্কে হামলা, আড়াই লাখ তথ্য ফাঁসের শঙ্কা

সাইবার হামলায় সরকারি কর্মী ও ঠিকাদারদের প্রায় ২ লাখ ৪৬ হাজার রেকর্ড ঝুঁকিতে; ‘মাই নম্বর’ ও ব্যাংক তথ্য নিরাপদ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৩:২৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৩:২৮:৪৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
জাপান সরকারি নেটওয়ার্কে হামলা, আড়াই লাখ তথ্য ফাঁসের শঙ্কা ছবি: সংগৃহীত

জাপানের সরকারি নেটওয়ার্কে সাইবার হামলার ঘটনায় প্রায় ২ লাখ ৪৬ হাজার সরকারি কর্মী, ঠিকাদার ও সরকারের বিভিন্ন কাজে যুক্ত ব্যক্তির ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে থাকতে পারে। দেশটির ডিজিটাল এজেন্সি এক তদন্ত প্রতিবেদনে এ আশঙ্কার কথা জানিয়েছে।
 

১১ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জাপানের গভর্নমেন্ট সল্যুশন সার্ভিস (জিএসএস)-এ অনুপ্রবেশের বিষয়টি গত ২৫ জুন শনাক্ত করা হয়। ওই সময় রক্ষণাবেক্ষণ ও পরিচালনার কাজে ব্যবহৃত একটি অ্যাকাউন্টের মাধ্যমে সার্ভারে থাকা বিপুলসংখ্যক ফাইলে প্রবেশ করা হয়েছিল।
 

পরবর্তী তদন্তে ৯ জুলাই নিশ্চিত হওয়া যায়, ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্কের (ভিপিএন) দুর্বলতাকে কাজে লাগিয়ে তৃতীয় পক্ষ নেটওয়ার্কে ঢুকেছিল। একই দিনে সংশ্লিষ্ট রক্ষণাবেক্ষণ অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে অননুমোদিত প্রবেশ ঠেকাতে নেটওয়ার্কের বিভিন্ন যন্ত্রের সঙ্গে বাইরের সিস্টেমের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়।
 

বাইরের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তায় তদন্ত চালানোর পর কর্তৃপক্ষ জানতে পারে, নেটওয়ার্কে সংরক্ষিত কিছু ফাইল চুরি হয়ে থাকতে পারে। ঝুঁকিতে থাকা তথ্যের মধ্যে জিএসএস ব্যবহারকারী বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও সংস্থার কর্মী, এসব প্রতিষ্ঠানের কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারী এবং জিএসএস পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের তথ্য রয়েছে।
 

ডিজিটাল এজেন্সির হিসাবে, জিএসএসের সদস্য সংগঠনগুলোর কর্মী এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ১ লাখ ৮৯ হাজার রেকর্ড ঝুঁকিতে রয়েছে। এর বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির আরও প্রায় ৫৭ হাজার রেকর্ড রয়েছে।
 

তবে ফাঁস হয়ে থাকতে পারে এমন তথ্যের মধ্যে জাপানের ‘মাই নম্বর’, ব্যাংক হিসাব নম্বর বা পেনশন নম্বর ছিল না বলে জানিয়েছে ডিজিটাল এজেন্সি। সাধারণ নাগরিকের ব্যক্তিগত তথ্যও এই ঘটনায় ফাঁস হয়নি বলে দাবি করেছে সংস্থাটি।
 

এখন পর্যন্ত চুরি হয়ে থাকতে পারে এমন তথ্যের অপব্যবহারের কোনো ঘটনা শনাক্ত হয়নি। ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করছে কর্তৃপক্ষ।
 

এদিকে, চুরি হওয়া যোগাযোগের তথ্য ব্যবহার করে পরিচয় জালিয়াতি বা ফিশিং হামলা চালানোর আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে ডিজিটাল এজেন্সি। সরকারি প্রতিষ্ঠানের পরিচয়ে আসা সন্দেহজনক ই-মেইল, ফোনকল বা বার্তার কোনো লিংক কিংবা অ্যাটাচমেন্টে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে পাসওয়ার্ড, অথেন্টিকেশন কোড ও ক্রেডিট কার্ডের তথ্য কারও সঙ্গে শেয়ার না করতেও সতর্ক করা হয়েছে।
 

সরকারি নেটওয়ার্কের বাইরে সাইবার নিরাপত্তা নিয়েও বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। অন-চেইন নিরাপত্তা প্ল্যাটফর্ম ব্লকএইডের দাবি, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ক্রিপ্টো খাতে সাইবার হামলায় প্রায় ১০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। এ সময়ে হ্যাকিংয়ের ঘটনাও ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। এসব হামলায় ইথেরিয়াম ও সোলানা ব্লকচেইন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।