ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপনার অনুমতি ছাড়া ফেসবুক ট্যাগ প্রোফাইলে দেখাবে না, চালু করুন এই সেটিং

ফেসবুকে কেউ পোস্ট বা ছবিতে ট্যাগ করলেই তা যেন সরাসরি আপনার প্রোফাইলে না আসে, সে জন্য ট্যাগ রিভিউ বা অনুমতি ব্যবস্থা চালু করার পদ্ধতি জেনে নিন।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৫:৪৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৫:৫৩:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
আপনার অনুমতি ছাড়া ফেসবুক ট্যাগ প্রোফাইলে দেখাবে না, চালু করুন এই সেটিং প্রতীকী ছবি- ( সংগৃহীত)

ফেসবুকে বন্ধু, পরিচিত বা অন্য ব্যবহারকারীরা বিভিন্ন পোস্ট, ছবি ও ভিডিওতে অন্যদের ট্যাগ করে থাকেন। তবে সব সময় এসব ট্যাগ কাঙ্ক্ষিত নাও হতে পারে। অনেক ক্ষেত্রে বিব্রতকর, অপ্রাসঙ্গিক পোস্টেও ট্যাগ করা হয়। তাই নিজের প্রোফাইলে কী দেখা যাবে, সে বিষয়ে নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ।

ফেসবুক, ব্যবহারকারীদের জন্য এমন একটি সুবিধা দিয়েছে, যার মাধ্যমে কেউ ট্যাগ করলেই তা সরাসরি প্রোফাইলে দেখা যাবে না। বরং সেটি আপনার অনুমোদনের জন্য অপেক্ষা করবে। আপনি চাইলে অনুমোদন দিতে পারবেন, আবার চাইলে প্রত্যাখ্যানও করতে পারবেন।

যেভাবে ট্যাগ অনুমতি ব্যবস্থা চালু করবেন
ফেসবুক অ্যাপ খুলে Menu থেকে Settings & Privacy অপশনে যান। এরপর Settings নির্বাচন করুন।

এরপর Audience and Visibility বিভাগের মধ্যে থাকা Profile and Tagging অপশনে প্রবেশ করুন। সেখানে Review posts you're tagged in before the post appears on your profile? নামে একটি সেটিং দেখতে পাবেন। সেটি চালু (On) করে দিন।

এরপর কী হবে?
এই সুবিধা চালু করার পর কেউ আপনাকে কোনো পোস্টে ট্যাগ করলে সেটি সরাসরি আপনার প্রোফাইলে প্রকাশ হবে না। ফেসবুক আপনাকে একটি নোটিফিকেশন পাঠাবে। আপনি পোস্টটি পর্যালোচনা করে সেটি প্রোফাইলে যুক্ত করবেন কি না, সেই সিদ্ধান্ত নিতে পারবেন।

কেন এই সেটিং গুরুত্বপূর্ণ
ট্যাগ রিভিউ চালু থাকলে অনাকাঙ্ক্ষিত পোস্ট আপনার অনুমতি ছাড়া প্রোফাইলে দেখা যাবে না। ফলে ব্যক্তিগত গোপনীয়তা ও প্রোফাইলের পেশাদারিত্ব বজায় রাখা সহজ হয়।

মনে রাখবেন-
এই সেটিং কেবল আপনার প্রোফাইলে পোস্টটি দেখানো হবে কি না, তা নিয়ন্ত্রণ করে। পোস্টটি মূল প্রকাশকের টাইমলাইন বা নির্ধারিত অডিয়েন্সের কাছে দৃশ্যমান থাকতে পারে।

ফেসবুকের ট্যাগ রিভিউ সুবিধা ব্যবহার করলে নিজের ডিজিটাল পরিচয় ও ব্যক্তিগত তথ্যের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।