মৌলভীবাজারের হাকালুকি হাওরে এবার অন্যান্য বছরের তুলনায় বেশি পরিমাণ ইলিশ ধরা পড়ছে। স্থানীয় জেলে ও মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, কুশিয়ারা ও মেঘনা নদীর সঙ্গে হাওরের সংযোগ থাকায় নদী থেকে ইলিশ ঢুকে পড়ছে হাওরে। এতে জেলেদের জালে ২৫০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশ ধরা পড়ছে এবং স্থানীয় বাজারেও এসব মাছ বিক্রি হচ্ছে।
সম্প্রতি কুলাউড়া বড়লেখা চান্দগ্রাম সড়কের আছুরিঘাট এলাকায় স্থানীয় জেলেদের ধরা বিভিন্ন দেশি মাছের সঙ্গে ইলিশও দেখা যায়। জেলেদের ভাষ্য, গত ৯ সেপ্টেম্বর রাতে কয়েকজন মিলে বেড়জাল দিয়ে মাছ ধরার সময় কয়েক দফা জাল টেনে কয়েকটি ইলিশ পাওয়া যায়। কয়েক দিন ধরে অনেক জেলের জালেই ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশ ধরা পড়ছে। কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের জেলে রাহুল মিয়া, মো. উমর আলী, সুফিয়ান আহমদ, জমির মিয়া ও আহাদ মিয়া জানান, হাওরে আবার ইলিশ ধরা পড়ায় তারা আনন্দিত।
তাদের আশা, এ বছর ইলিশের পাশাপাশি অন্যান্য দেশি মাছের উৎপাদনও বাড়বে। কুলাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ জানান, প্রতি বছর হাকালুকি হাওরে অল্পসংখ্যক ইলিশ ধরা পড়লেও এবার তুলনামূলকভাবে ব্যাপক ইলিশ পাওয়া যাচ্ছে। আগাম বন্যা ও পাহাড়ি ঢলের সময় হাওরের পানি কুশিয়ারা নদী হয়ে পদ্মায় যায়। এ সময় প্রজননের জন্য স্রোতের বিপরীতে চলা ইলিশ হাওরে প্রবেশ করে। তাঁর ধারণা, আগামী কয়েক বছরে হাকালুকি হাওরে ইলিশ উৎপাদনে নতুন রেকর্ড হতে পারে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
হাকালুকি হাওরে এবার বাড়ছে ইলিশের উপস্থিতি
জেলেদের জালে মিলছে ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৮:৫৭:০৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৯:৪৫:০১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৭ বার পঠিত
ছবি সংগৃহিত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর